‘ফিরোজা বেগম স্মৃতি স্বর্ণপদক’ পেলেন ফেরদৌসী রহমান ও সৈয়দ আব্দুল হাদী

ঢাবি প্রতিনিধি
২৭ জুলাই ২০২২, ২০:১১আপডেট : ২৭ জুলাই ২০২২, ২০:৪২

দেশবরেণ্য সংগীতশিল্পী ফেরদৌসী রহমান ও সৈয়দ আব্দুল হাদীকে ‘ফিরোজা বেগম স্মৃতি স্বর্ণপদক ও পুরস্কার’ প্রদান করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ফিরোজা বেগম স্মৃতি স্বর্ণপদক ট্রাস্ট ফান্ডের উদ্যোগে এই পুরস্কার দেওয়া হয়।

বুধবার (২৭ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ফেরদৌসী রহমান ও সৈয়দ আব্দুল হাদীর হাতে স্বর্ণপদক ও পুরস্কার তুলে দেন।

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এই স্মৃতি স্বর্ণপদক ও পুরস্কার লাভ করায় ফেরদৌসী রহমান ও সৈয়দ আব্দুল হাদীকে অভিনন্দন জানান। বলেন, ‘একজন কিংবদন্তি শিল্পীর নামে প্রবর্তিত স্বর্ণপদক ও পুরস্কার দেশের দুজন কিংবদন্তি শিল্পী লাভ করলেন।’

প্রয়াত শিল্পী ফিরোজা বেগমের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে উপাচার্য বলেন, ‘বাংলা সংগীতকে তিনি বিশ্বদরবারে সমৃদ্ধরূপে উপস্থাপন করেছেন। শ্রম, নিষ্ঠা ও সাধনার মাধ্যমে তিনি নজরুলসংগীতকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিয়েছেন।’ তার গুণাবলি ও মূল্যবোধ ধারণ করে সুন্দর সমাজ বিনির্মাণে অবদান রাখতে উপাচার্য নতুন প্রজন্মের প্রতি আহ্বান জানান। ‘ফিরোজা বেগম স্মৃতি স্বর্ণপদক’ পেলেন ফেরদৌসী রহমান ও সৈয়দ আব্দুল হাদী

বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদের সভাপতিত্বে অনুষ্ঠানে কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুল বাছির বিশেষ অতিথির বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য রাখেন এসিআই ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ট্রাস্ট ফান্ডের দাতা এম আনিস উদ দৌলা।

উল্লেখ্য, ফিরোজা বেগম এই উপমহাদেশে নজরুলসংগীতের একজন কিংবদন্তি শিল্পী। মহান এই শিল্পীকে স্মরণীয় করে রাখতে এসিআই ফাউন্ডেশনের আর্থিক পৃষ্ঠপোষকতায় ঢাবিতে প্রবর্তিত হয় ফিরোজা বেগম মেমোরিয়াল ট্রাস্ট ফান্ড। প্রখ্যাত এই কণ্ঠশিল্পীর জীবন ও কর্মের প্রতি শ্রদ্ধা জানাতে এই ট্রাস্ট ফান্ড থেকে ‘ফিরোজা বেগম স্মৃতি স্বর্ণপদক’ প্রবর্তন করে ঢাবি।

করোনার কারণে দুই বছর পুরস্কার প্রদানের আয়োজন করতে না পারায় এ বছর একসঙ্গে ২০২০ সালের জন্য ফেরদৌসী রহমান এবং ২০২১ সালের জন্য সৈয়দ আব্দুল হাদীকে মনোনীত করা হয়।

/আরকে/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প