এলো অর্ণবের নতুন গান

বিনোদন রিপোর্ট
৩০ জুলাই ২০২২, ২১:৫০আপডেট : ৩১ জুলাই ২০২২, ১৩:৪৯

একক অর্ণবকে প্রায় হারিয়ে ফেলেছিলেন শ্রোতারা। কোক স্টুডিও বাংলা’র দৌলতে তাকে খুঁজে পাওয়া গেলেও সেটা ছিলো আড়াল থেকে উঁকি মারার মতোই।

অবশেষে সেই আড়াল-উঁকি থেকে সরাসরি স্বকণ্ঠে সামনে এলেন এই মিউজিকম্যান। ৩০ জুলাই প্রকাশ হলো অর্ণবের গান ‘বন্ধুরা সব কই’। সাজিদুল করিম দীপুর কথায় গানটির সুর-সংগীত করেছেন অর্ণব নিজেই। এতে সহশিল্পী হিসেবে কণ্ঠ দিয়েছেন শুভ, রুবাইয়াত ও নাফিসা। 

গানটির ভিডিও পরিচালনা করেছেন আবরার আতাহার। এর আগে এই নির্মাতা অর্ণবকে নিয়ে মিউজিক্যাল ছবি ‘আধখানা ভালো ছেলে আধা মস্তান’ নির্মাণ করেছিলেন। গানটি নির্মাণ ও প্রচারের তত্ত্বাবধানে আছে বিজ্ঞাপনী সংস্থা এশিয়াটিক এমসিএল।

এদিকে অর্ণব এখনও ব্যস্ত সময় পার করছেন কোক স্টুডিও বাংলা নিয়ে। এই আয়োজন থেকে সংগীত পরিচালক হিসেবে এরমধ্যে অর্ণব দারুণ প্রশংসা কুড়িয়েছেন ‘নাসেক নাসেক’, ‘চিলতে রোদে’, ‘বুলবুলি’ গানগুলোর মাধ্যমে।

/এমএম/
সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
শাড়ি উপহার পেয়ে বিপাকে দীপা খন্দকার, সাহায্য চাইলেন তানজিন তিশার
শাড়ি উপহার পেয়ে বিপাকে দীপা খন্দকার, সাহায্য চাইলেন তানজিন তিশার
হঠাৎ করে কনসার্ট বন্ধ হচ্ছে এটি বলা যাবে না: ন্যান্‌সি
হঠাৎ করে কনসার্ট বন্ধ হচ্ছে এটি বলা যাবে না: ন্যান্‌সি
২৩ বছর পর আবারও একসঙ্গে কেট-ম্যাথিউ, ফিরছে ‘হাউ টু লুজ আ গাই’!
২৩ বছর পর আবারও একসঙ্গে কেট-ম্যাথিউ, ফিরছে ‘হাউ টু লুজ আ গাই’!
‘টক্সিক’-এ প্রথমে ‘না’ নয়নতারার, পরে কেন বদলালেন সিদ্ধান্ত
‘টক্সিক’-এ প্রথমে ‘না’ নয়নতারার, পরে কেন বদলালেন সিদ্ধান্ত
শেষ অধ্যায়ে বিজয় সালগাঁওকর, ফিরছেন অজয়
শেষ অধ্যায়ে বিজয় সালগাঁওকর, ফিরছেন অজয়