নতুন সিরিজে ‘তাকদীর’ টিম

বিনোদন রিপোর্ট
০২ আগস্ট ২০২২, ১৩:১৮আপডেট : ০২ আগস্ট ২০২২, ১৯:২৫

২০২০ সালের ডিসেম্বরে তরুণ নির্মাতা সৈয়দ আহমেদ শাওকি এবং সালেহ সোবহান অনিমের নির্মাণে ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে আসে সিরিজ ‘তাকদীর’।

মুক্তির পরই আলোড়ন তোলা এটি। দেশে ও বিদেশে সেরা ওয়েব সিরিজ, সেরা পরিচালক, সেরা অভিনেতাসহ বেশ কিছু পুরস্কার পায়। সিরিজটির নাম ভূমিকায় অভিনয় করেন চঞ্চল চৌধুরী।

এবার একই তারকাকে নিয়ে আসছেন নির্মাতারা। তৈরি হয়েছেন নতুন সিরিজ ‘কারাগার’। ইতোমধ্যে এই সিরিজে চঞ্চল চৌধুরীর চরিত্রের লুক প্রকাশিত হয়েছে।

যেখানে কারাগারের ভেতর দেখা যায় চঞ্চলকে। মূল গল্পের খুব বেশি প্রকাশ না পেলেও প্রযোজনা প্রতিষ্ঠান জানিয়েছে, চঞ্চল চৌধুরীকে একটি রহস্যময় চরিত্রে দেখা যাবে। 

চরিত্র নিয়ে চঞ্চল বলেন, ‘‘কারাগার’ সিরিজটি আমার অন্য কাজগুলো থেকে বেশ আলাদা। এটি বেশ ইন্টারেস্টিং, আর ক্যারেক্টারটা আমাকে যথেষ্ট আকর্ষণ করেছে। এ ধরনের চরিত্র ফুটিয়ে তোলার জন্য সবকিছু নিখুঁত হতে হয়।’’

তিনি আরও বলেন, ‘চ্যালেঞ্জটা নিতে চেয়েছি। ওজন কমানো, মেকআপের পেছনে ঘণ্টার পর ঘণ্টা ব্যয় করা, কস্টিউম সবকিছু ঠিকঠাক রাখার জন্য এফোর্ট দিতে হয়েছে। এখন দেখা যাক কাজটা দর্শকদের কেমন লাগে।’

এই সিরিজে চঞ্চল চৌধুরী ছাড়াও আছেন আফজাল হোসেন, ইন্তেখাব দিনার, বিজরী বরকতউল্লাহ্‌, তাসনিয়া ফারিণ, এফ এস নাঈম, শতাব্দী ওয়াদুদ, জয়ন্ত চট্টোপাধ্যায়, এ কে আজাদ সেতুসহ অনেকেই। আগামী সপ্তাহেই আসবে এর ট্রেলার।

/এম/এমওএফ/
সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প