হলিউডকে ক্যাটরিনার ‘না’!

বিনোদন ডেস্ক
০৬ ফেব্রুয়ারি ২০১৬, ১৪:৩৭আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০১৬, ১৫:০৬


ফিতুর ছবির দৃশ্যে বলিউডের অনেকেই এখন হলিউডের দিকে ঝুঁকছেন। তবে ব্যতিক্রম ক্যাটরিনা কাইফ। তিনি বলিউডে থেকেই অভিনয় করতে চান ভালো চরিত্রে।

অন্যরা যখন পশ্চিমের দিকে ঝুঁকছেন, তখন ৩২ বছর বয়সী এই ‘ব্যাং ব্যাং’ স্টার বলেছেন, তিনি বলিউডেই দুর্দান্ত সব চরিত্রে অভিনয় করতে চান। ‘আমি সম্প্রতি এটা অনুধাবন করেছি যে, যখন বলিউডের সবাই পশ্চিমের দিকে ঝুঁকছে তখন এখানে প্রতিযোগিতা কমে যাচ্ছে। সুতরাং এখন আমার জন্য সুযোগ তৈরি হয়েছে আরও ভালো ভালো চরিত্রে অভিনয় করার। আমি মনে করি, ভালো চরিত্রকে পুঁজি করে এগিয়ে যাওয়ার এটাই প্রকৃত সময়।’ পিটিআইকে বলেন ক্যাটরিনা।
‘ফিতুর’ নামের আসন্ন চলচ্চিত্রে এক রোমান্টিক ভূমিকায় দেখা যাবে ক্যাটরিনাকে। তিনি বলেছেন, ‘বলিউডে ভালো চরিত্রগুলো করতে পেরে আমি আনন্দিত। ‘ফিতুর’ একটি ঝুঁকিপূর্ণ সিনেমা। ওখানে প্রচলিত ঢঙের নাচ-গান নেই। সবারই ওই ধরনের চলচ্চিত্র নির্মাণে মনোযোগী হওয়া উচিত।’
ক্যাটরিনার সর্বশেষ চলচ্চিত্র ‘ফ্যান্টম’। বাণিজ্যিক দিক থেকে নির্মাতাদের প্রত্যাশা পূরণ করতে পারেনি ওই চলচ্চিত্রটি। তবে ক্যাটরিনার মত, সব সময় বক্স অফিসে সাফল্যের তাড়নায় ভালো চরিত্র করার আগ্রহ থেকে বের হয়ে আসা যায় না। বক্স অফিসের সাফল্যের চেয়েও দর্শকের প্রতিক্রিয়াকে বেশি গুরুত্ব দিতে চান তিনি। তার মতে, দর্শকের প্রতিক্রিয়া একজন শিল্পীর সারাজীবনের অর্জন। চার্লস ডিকেন্সের সাড়া জাগানো উপন্যাস ‘গ্রেট এক্সপেক্টেশান’র অনুপ্রেরণায় নির্মিত আসন্ন চলচ্চিত্র ‘ফিতুর’-এর প্রসঙ্গ উল্লেখ করে ক্যাটরিনা বলেন, ‘ক্যারিয়ারের শুরুতে সাফল্য পেলে পরে ঝুঁকি নেওয়া সহজ হয়। আমি এখন ওই ধরনের চরিত্রে অভিনয় করার ঝুঁকি নেওয়ার জন্য তৈরি।’
‘ফিতুর’ চলচ্চিত্রে টাবুর সঙ্গে অভিনয় করাবে দুর্দান্ত অভিজ্ঞতা হিসেবে উল্লেখ করেছেন ক্যাটরিনা। চলচ্চিত্রে ক্যাটরিনার মায়ের ভূমিকায় অভিনয় করছেন টাবু। ‘ফিতুর’ মুক্তি পাবে ১২ ফেব্রুয়ারি।

/বিএ/এম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প