কলকাতার ‘ঈগলের চোখ’-এ জয়া

ওয়ালিউল মুক্তা
০৬ ফেব্রুয়ারি ২০১৬, ১৭:৫৬আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০১৬, ১৪:১৪

কলকাতার খ্যাতনামা নির্মাতা অরিন্দম শীল নির্মাণ করছেন নতুন চলচ্চিত্র। এর নাম ‘ঈগলের চোখ’। শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের গোয়েন্দা উপন্যাস অবলম্বনে এটি নির্মিত হচ্ছে। আর এতে অন্যতম চরিত্রে পাওয়া যাবে বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসানকে।

জয়া আহসান। ছবি: সাজ্জাদ হোসেন। ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহ থেকেই তিনি শ্যুটিং শুরু করতে চলেছেন গোয়েন্দা সিক্যুয়েলের দ্বিতীয় এ কাহিনিতে।  
জয়া ছাড়াও এতে থাকছে কলকাতার একঝাঁক তারকা। এতে গোয়েন্দা শবরের চরিত্রে আছেন শাশ্বত চট্টোপাধ্যায়। গল্পের প্রধান চরিত্রে অনির্বাণ ভট্টাচার্য। তার স্ত্রী হিসেবে দেখা যাবে জয়াকে। তার চরিত্রের নাম শিবাঙ্গী।
ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন পায়েল সরকার, গৌরব চক্রবর্তী, দেবপ্রসাদ হালদার। ছবিটি প্রযোজনা করেছে ভেঙ্কটেশ ফিল্মস।
ছবিটির দৃশ্যধারণের কাজ এরইমধ্যে শুরু হয়েছে।
প্রসঙ্গত, অরিন্দম শীল এর ‘আবর্ত’ ছবিটি দিয়ে কলকাতার ছবিতে পা রাখেন ঢোকার ‘গেরিলা’খ্যাত অভিনেত্রী জয়া আহসান।
/এম/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প