প্রকাশ্যে এলো ছেলের ছবি, নামও জানালেন পরীমণি

বিনোদন রিপোর্ট
১১ আগস্ট ২০২২, ১০:৪২আপডেট : ১১ আগস্ট ২০২২, ১৬:২৯

ফুটফুটে এক পুত্রসন্তানের বাবা-মা হয়েছেন আলোচিত তারকা জুটি শরিফুল রাজ ও পরীমণি। ১০ আগস্ট সন্ধ্যায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নতুন অতিথি রাজ্য’র জন্ম হয়। কোনও লুকোচুরি নয়, ২৪ ঘণ্টা না পেরুতেই সন্তানের ছবি প্রকাশ্যে আনলেন মা পরীমণি। জানালেন নামও।

আজ (১১ আগস্ট) নবজাতকের ছবি প্রকাশিত করেছেন এই নায়িকা। জানিয়েছেন, পুত্রের পুরো নাম শাহীম মুহাম্মদ রাজ্য।

পরীর রাজ্য

ছবিতে দেখা যাচ্ছে, হাসপাতালের বিছানায় ছেলেকে পরম যত্নে বুকে আগলে রেখেছেন পরী। এই নায়িকা ক্যাপশনে লেখেন, ‘তুমি পৃথিবীর জন্যে আলোর বাহক হও। অভিনন্দন তোমাকে। আমাদের রাজপুত্র।’

গত বছরের ১৭ অক্টোবর গোপনে একে-অপরকে জীবনসঙ্গী হিসেবে বিয়ে করেন পরীমণি ও রাজ। তবে খবরটি প্রকাশ্যে এনেছেন এ বছরের ১০ জানুয়ারি। একই দিন আরও ঘোষণা করেন, সন্তান আসছে তাদের ঘরে। এরপর ২২ জানুয়ারি পারিবারিক আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতাও করেন তারা।

এরপরই এই দম্পতি জানান, পুত্র হলে তার নাম রাখবেন রাজ্য আর কন্যা হলে রানি।

/এম/এমওএফ/
সম্পর্কিত
ঈদে রাজ-সাবিলার নাচের চমক
ঈদে রাজ-সাবিলার নাচের চমক
হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ অবলম্বনে ট্রেন যাত্রার ছবির পোস্টার
হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ অবলম্বনে ট্রেন যাত্রার ছবির পোস্টার
অসুস্থ থাকায় মামলার জেরায় ৬ মাস সময় পেলেন পরীমণি
অসুস্থ থাকায় মামলার জেরায় ৬ মাস সময় পেলেন পরীমণি
চঞ্চল-পরীকে নিয়ে ‘শাস্তি’ গল্পের সাম্প্রতিক রূপ
চঞ্চল-পরীকে নিয়ে ‘শাস্তি’ গল্পের সাম্প্রতিক রূপ
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প