মৌসুমী হামিদের জন্য কবি হলেন নাঈম!

বিনোদন রিপোর্ট
১৪ আগস্ট ২০২২, ১৮:২৬আপডেট : ১৪ আগস্ট ২০২২, ১৮:৩৫

মেহমুদ সেজান একজন কবি। তিনি একটি প্রতিষ্ঠানে ইন্টারভিউ দিতে গেলে ঘটনার সূত্রপাত ঘটে। তার পূর্বের প্রফেশন কি ছিল সেটা অফিস কর্তৃপক্ষ জিজ্ঞাসা করলে সেজান জানায়, সে আগাগোড়া একজন কবি! তার কবিতা বিভিন্ন পত্রিকায় ছাপা হয় সেটাও দেখান। ইন্টারভিউ বোর্ডে থাকা নজরুল সাহেব বিরক্ত হয়ে সামনে থেকে সেজানের জীবনবৃত্তান্ত ছিঁড়ে ফেলে দেন। রাগান্বিত হয়ে বলেন, তার অফিসে কবির কোনও চাকরি নেই।

এদিকে প্রেমিকা রেণুর বিয়ে ঠিক হয়। তৈরি হয় কবি মেহমুদ সেজানের জীবনে নতুন জটিলতা।

এমনই এক গল্প নিয়ে নির্মাণ হয় নাটক ‘কবি’। এটি রচনা করেছেন আজম খান। চিত্রনাট্য ও পরিচালনা করেছেন জহির খান।

এতে কবি চরিত্রে অভিনয় করেছেন এফ এস নাঈম আর রেণু চরিত্রে মৌসুমী হামিদ। আরও আছেন আহসান হাবিব নাসিম, সোহেল খান, লামিয়া লিপা, তন্ময়া তানিয়া, আহমেদ জিসান, জারিফ শিকদার, জায়েদ হোসেন, আজাদ শেখ, এস কে তরুণ,হামিদুর রহমান, রিমি জাহান প্রমুখ।
 
নির্মাতা জহির খান বলেন, ‘নাটকে একজন কবির ব্যক্তিগত ও প্রফেশনাল জীবনের নানা জটিলতা দেখানোর চেষ্টা করেছি। মৌসুমী হামিদের জন্য কবি হলেন নাঈম, অথচ তার বিয়ে হয়ে যাচ্ছে অন্যদিকে। আবার এই কবিতার কারণেই তাকে নিগৃহীত হতে হয় চাকরির বাজারে। আশা করছি দর্শকরা কাজটি উপভোগ করবেন।’

বলা দরকার, নির্মাতা নিজেও একজন কবি।

‘কবি’ নাটকটি প্রচার হবে ১৯ আগস্ট রাত ৯টা ৩০ মিনিটে এনটিভিতে। একটি দৃশ্যে নাঈম ও মৌসুমী

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান