এতিম শিশুর ভয়ংকর গল্প

বিনোদন রিপোর্ট
১৮ আগস্ট ২০২২, ১৪:০৩আপডেট : ১৮ আগস্ট ২০২২, ১৪:০৪

ভয়ে গা ছমছম করে, হাড় হিম হয়ে আসে তবুও ভূতের ছবির প্রতি আলাদা একটা কৌতূহল মানুষের। যুগ যুগ ধরে দুনিয়াজুড়ে হরর ছবির জনপ্রিয়তা। মজার বিষয় হলো, শুধু বিনোদন হিসেবে নয়, ভূতের ছবি দেখার কিছু ভালো দিক রয়েছে। 

যুক্তরাষ্ট্রের গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর কালচারাল স্টাডিজ অ্যান্ড অ্যানালাইসিসের পরিচালক মার্গারেট জে কিংয়ের মতে, ‘ভৌতিক সিনেমাগুলো বহুকাল ধরে দর্শকদের মধ্যে এক ধরনের সাহস দিয়ে আসছে। এই সিনেমাগুলো আমাদের অনেক কিছু শেখায়। এগুলো দেখে আমরা বুঝতে পারি, কোনও ধরনের অহেতুক ভয় আমাদের মেরে ফেলতে পারে না।’ 

ভূতের ছবি যারা পছন্দ করেন তাদের জন্য সুখবর হলো, ঢাকার পর্দায় আসছে নতুন ছবি। ১৯ আগস্ট বিশ্বব্যাপী মুক্তি পেতে যাচ্ছে সাইকোলজিক্যাল হরর ছবি ‘অরফান: ফার্স্ট কিল’। বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে একই দিনে ঢাকার স্টার সিনেপ্লেক্সের সবক’টি শাখায় মুক্তি পাবে ছবিটি। নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানটির মুখপাত্র মেসবাহ উদ্দিন আহমেদ। 

২০০৯ সালে মুক্তি পাওয়া ‘অরফান’ ছবির প্রিকুয়েল এটি। উইলিয়াম ব্রেন্ট বেল পরিচালিত এ ছবিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ইসাবেল ফারম্যান, জুলিয়া স্টাইলস, রসিফ সাদারল্যান্ড, জেইড মাইকেলসহ অনেকে। 

প্রথম ছবি ‘অরফান’ দর্শকদের ভালো সাড়া পাওয়ার পর ধারণা করা হয়েছিলো শিগগিরই পরবর্তী সিকুয়েল আসবে। কিন্তু কোনও এক রহস্যময় কারণে তা হয়নি। দীর্ঘদিন পর সেই রহস্যের জাল ছিঁড়ে বের হয়েছে নির্মাতা প্রতিষ্ঠান। ২০২০ সালে নতুন ছবির নির্মাণ কাজ শুরু হয়। এবারের ছবির মতো আগের ছবিতেও কেন্দ্রীয় চরিত্রে ছিলেন ইসাবেল ফারম্যান।

গল্পে দেখা যাবে, কেট ও জন কোলম্যান দম্পতি স্থানীয় এতিমখানা থেকে ৯ বছর বয়সী এস্থার নামের একটি রাশিয়ান মেয়েকে দত্তক নেয়। এরপরই এলোমেলো হতে থাকে তাদের জীবন। এস্থারের কর্মকাণ্ডে একটা সময় তারা বুঝতে পারে এ কোনও স্বাভাবিক মেয়ে নয়। একের পর এক ভয়ানক সব কাণ্ড ঘটিয়ে চলছে। নিয়ন্ত্রণে আনা যায় না তাকে। নিরুপায় হয়ে হাসপাতালে যায় তারা। চিকিৎসার চেষ্টা করেও ফল হয় না। এক পর্যায়ে চিকিৎসক আবিষ্কার করেন, এস্থার আসলে ৩৩ বছর বয়সী একজন মহিলা। হরমোনজনিত সমস্যার কারণে তার শারীরিক বৃদ্ধি হয়নি। ক্রমান্বয়ে সে খুব হিংস্র হয়ে ওঠে। বিভিন্ন সময়ে সাতজন মানুষকে মেরে ফেলে সে। এই এস্থারকে ঘিরেই আবর্তিত হয় ‘অরফান’-এর গল্প। 

এবারের ছবির কেন্দ্রেও এস্থার। কি ধরণের ভয়ংকর রূপ নিয়ে এবার সে দর্শকদের সামনে হাজির হয় সেটাই এখন দেখার অপেক্ষা।

/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প