কলকাতা থেকে আসছে ববির নায়ক

বিনোদন রিপোর্ট
০৭ ফেব্রুয়ারি ২০১৬, ১৪:১৩আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০১৬, ১৭:৫৪

নায়িকা ববি, পরিচালক ইফতেখার চৌধুরী। নামও চূড়ান্ত, ‘বিজলী’। কিন্তু ছবির কাঙ্ক্ষিত অপর একটি নাম এখনও থেকে গেছে অজানা। আর এটি জানাতে কলকাতা যাচ্ছেন ‘বিজলী’র পরিচালক। আর সেখান থেকে নির্বাচন করা হবে ববির নায়ক।

ববি। ছবি: সাজ্জাদ হোসেন গত ১৩ জানুয়ারি এ ছবির নাম চলচ্চিত্র পরিচালক সমিতিতে নিবন্ধন করা হয়েছে। এদিকে ছবিটি পরিচালনার পাশাপাশি এর গল্প ও চিত্রনাট্য লিখেছেন পরিচালক ইফতেখার চৌধুরী।

ছবিটি প্রযোজনা করছে ববি নিজেই। এতে তাকে সুপার ওম্যানের চরিত্রে দেখা যাবে। তবে ববির বিপরীতে ছবিতে কে অভিনয় করবেন, তা এখনও ঠিক হয়নি বলে জানান নির্মাতা ইফতেখার চৌধুরী। নির্মাতা জানান, ছবিতে ববির বিপরীতে কলকাতার নতুন কোন এক নায়ককে নেওয়া হবে। তার চূড়ান্ত করতে, কিছুদিনের মধ্যেই তারা কলকাতায় যাচ্ছেন। 

তিনি বলেন, ’১৩ তারিখ ছবি নিবন্ধের পর আমি দেশে নায়ক খুঁজেছি। আসলে যেমন লুকের নায়ক দরকার তা এখানে পাচ্ছি না। এজন্য কলকাতার দিকে যাওয়া। তবে কলকাতার নতুন মুখদের মধ্যে কাউকে চূড়ান্ত করব।’

কিছুদিনের মধ্যে ছবিটির শুভ মহরত অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশ এবং ব্যাংককের বিভিন্ন লোকেশনে এর শুটিং শুরু হবে। এতে মোট চারটি গান থাকবে।

/এমআই/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প