১৫ দিনে কোটি ভিউ!

বিনোদন রিপোর্ট
২৪ আগস্ট ২০২২, ১৫:৫৪আপডেট : ২৪ আগস্ট ২০২২, ১৮:৩২

মুক্তির পর থেকেই আলোচনায় নাটক ‘আই অ্যাম সিঙ্গেল’। সমসাময়িক গল্প, উপস্থাপন স্টাইল এবং আফরান নিশোর অনবদ্য অভিনয়ের জন্যই নাটকটি আলোচিত হয়েছে। দর্শকের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকার কারণে মাত্র ১৫ দিনেই নাটকটি কোটি ভিউ অতিক্রম করেছে।

এটি রচনা ও পরিচালনা করেছেন জাকারিয়া সৌখিন। গল্পে নিশো একজন প্লেবয়ের চরিত্রের অভিনয় করেছেন। তাই নিশোর সঙ্গে এ নাটকে ৩ জন নায়িকাকে দেখা গেছে—তানজিন তিশা, নাদিয়া মীম ও সালহা খানম নাদিয়া। 

তানজিন তিশা প্রধান অভিনেত্রী হলেও বাকি দুজন অতিথি শিল্পী হিসেবে অভিনয় করেছেন। ভিউয়ের বিচারে ‘আই অ্যাম সিঙ্গেল’ আফরান নিশো, তানজিন তিশা এবং নির্মাতা জাকারিয়া সৌখিনের সবচাইতে দ্রুততম কোটির মাইলফলক। 

এ প্রসঙ্গে নির্মাতা বলেন, ‘নিঃসন্দেহে এটি চমৎকার একটি ব্যাপার। আসলে আমরা তো দর্শকের জন্যই নির্মাণ করি। তাই তারা যখন আমার নির্মাণ রিসিভ করেন, চমৎকার ফিডব্যাক দেন, তখন অবশ্যই ভালো লাগে। ইদানীং একটি বিতর্ক শুরু হয়েছে, ভিউ মানেই ভালো কাজ নয়। আমি মনে করি, এটা এক ধরনের হিপোক্র্যাসি। কোনও নির্মাতা কিংবা শিল্পীই নিজে একা একা বাসায় বসে দেখার জন্য কাজ করেন না। সবাই দর্শকের জন্যই কাজ করেন। তাই ভিউ ব্যাপারটা অবশ্যই ভালো লাগার। ব্যাপারটা যখন ইউটিউবে ঘটে তখন বলা হয় ভিউ বেশি, যখন সিনেমা হলে ঘটে তখন বলা হয় শো হাউজফুল।’

‘আই অ্যাম সিঙ্গেল’ সিএমভি’র ব্যানারে ইউটিউবে মুক্তি পেয়েছে ৮ আগস্ট। ১৫ দিনের মাথায় ২৪ আগস্ট এটির ভিউ দাঁড়িয়েছে এক কোটি ৭০ হাজারের ওপর।

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক