নাটকে বীথি ও তার গ্যাং

বিনোদন রিপোর্ট
২৫ আগস্ট ২০২২, ১১:১১আপডেট : ২৫ আগস্ট ২০২২, ১১:১১

বীথি রাস্তার মোড়ে একটি গাছের নিচে বসে আছে। সাথে আরও কয়েকজন মেয়ে। সবার পরনে জিন্স-ফতুয়া। চোখে সানগ্লাস। গলায় মোটা চেইন। হঠাৎ বীথি ও তার গ্যাং একজন লোককে টেনেহিঁচড়ে রাস্তা থেকে গাছের নিচে নিয়ে আসে। যে লোকটিকে টানাহেঁচড়া করেছে, তার অপরাধ সে বউ মেরেছে! 

এমনই এক ব্যতিক্রম গল্প নিয়ে নাটক নির্মাণ করেছেন জহির খান। চিত্রনাট্য লিখেছেন মিজানুর রহমান বেলাল। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফারজানা মিহি, ফরহাদ বাবু, লামিয়া লিপা, মিলি বাসার, রকি খান, স্বপ্নীল রনো, আলমগীর হোসেন, আহমেদ জিসান প্রমুখ। 

নাটকটি প্রসঙ্গে জহির খান বলেন, ‘গল্পটি অনেক ভালো। সমাজের বখাটে মেয়েদের গ্যাং নিয়ে একটা বার্তা উঠে এসেছে। নির্মাণও ভালো করার চেষ্টা করেছি। শিগগিরই একটি বেসরকারি চ্যানেলে নাটকটি প্রচার হবে।’

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প