মারা গেলেন অভিনেতা আব্দুল্লাহ সাকী

বিনোদন রিপোর্ট
২৮ আগস্ট ২০২২, ১৫:০১আপডেট : ২৮ আগস্ট ২০২২, ১৬:২১

মারা গেলেন চলচ্চিত্রের পরিচিত মুখ অভিনেতা আব্দুল্লাহ সাকী। গতকাল (২৭ আগস্ট) দিবাগত রাত ১টায় নিজ নিজ গ্রাম জামালপুর জেলার রশিদপুরে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্নালিল্লাহি ... রাজিউন।

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শিল্পী সমিতির সহ-সাধারণ সম্পাদক সাইমন সাদিক।

৯০ দশকের অসংখ্য সিনেমায় তাকে পাওয়া গেছে। তার চরিত্রগুলো স্বল্প সময়ের হলেও দর্শক মনে স্থান করে নিয়েছে। ঢালিউডের বড় বাজেটের ও নামি অভিনেতাদের সঙ্গে অভিনয় করতে দেখা গেছে তাকে। 

তার মৃত্যুতে অনেকেই ফেসবুকে শ্রদ্ধা জানিয়েছেন।

চিত্রনায়ক ওমর সানী লেখেন, ‘‘একটা দুঃসংবাদ পেলাম এখন, আমার বিখ্যাত ছবি ‘প্রেম গীত’-এ আমার সাথে খান চাচা অভিনয় করেছিলেন, আমাদের অসংখ্য ছবির শিল্পী সাকী ভাই গতরাত একটার সময় ইন্তেকাল করেছেন, উনার কাছের একজন মানুষ আমাকে ফোন দিয়ে জানালেন, সাকী ভাইকে আল্লাহ জান্নাত নসিব করুন।”

শ্রদ্ধা জানিয়েছেন চিত্রনায়ক জায়েদ খানসহ অনেকে।

/এম/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প