‌‘শনিবার বিকেল’ নিয়ে এখনও কিছু ভাবেনি পরিচালক সমিতি!

বিনোদন রিপোর্ট
২৮ আগস্ট ২০২২, ১৭:২৭আপডেট : ২৮ আগস্ট ২০২২, ২০:০৫

দেশের সাংস্কৃতিক অঙ্গনে বেশ তোলপাড় চলছে ‘শনিবার বিকেল’ নিয়ে। পাশাপাশি ‘হাওয়া’র মামলা নিয়ে কড়া প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে চারপাশ থেকে। তবে চলচ্চিত্রের মূলধারা হিসেবে ‘দাবি’ করা বিএফডিসি পাড়ার নীতিনির্ধারকদের এসব বিষয়ে কোনোই প্রতিক্রিয়া মেলেনি। আইনগত ইস্যু থাকায় অনেকেই ‘হাওয়া’ নিয়ে সরাসরি মন্তব্য করেনি। আর সেন্সর বোর্ডে আটকে থাকা ‌‘শনিবার বিকেল’ নিয়ে এখনও কিছু ভাববার ফুরসতই পাননি পরিচালক সমিতির নেতারা! 

ছবি দুটি নিয়ে নাটক-সংশ্লিষ্ট সংগঠনগুলো নিয়মিতই প্রতিবাদ জানিয়ে আসছে। আজও (২৮ আগস্ট) ডিরেক্টরস গিল্ড ‌‘শনিবার বিকেল’ নিয়ে প্রতিবাদ বিবৃতি দিয়েছে। 

বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহানের কাছে জানতে চাওয়া হয় মোস্তফা সরয়ার ফারুকীর এই আলোচিত আটকে পড়া ছবিটি নিয়ে তাদের ভাবনার কথা। তিনি সরাসরি বলেন, ‘এখনও কিছু ভাবিনি। তবে ব্যক্তিগতভাবে সেন্সর বোর্ডকে বলেছি, আটকে থাকা ছবিগুলোর বিষয়ে যেন দ্রুত সিদ্ধান্ত নেওয়া হয়।’

সমিতির সভাপতির পদাধিকার বলে সোহান বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডেরও সদস্য। তিনি আরও বলেন, ‘আগামীকাল (২৯ আগস্ট) আমাদের সমিতির মিটিং আছে। সেখানে ছবিগুলোর প্রসঙ্গ তোলা হবে। তারপর আনুষ্ঠানিক বক্তব্য দিতে পারবো।’

তিন বছরের বেশি সময় ধরে মোস্তফা সরয়ার ফারুকীর ‘শনিবার বিকেল’ সেন্সর ছাড়পত্র আটকে আছে অজানা কারণে। সিনেমাটি নিয়ে বোর্ড সদস্যরা একাধিকবার প্রদর্শনী করলেও শেষ পর্যন্ত এটির কোনও সিদ্ধান্ত দেননি তারা।

অন্যদিকে, মেজবাউর রহমান সুমনের ‌‘হাওয়া’ ছবিটিতে বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন-২০১২ লঙ্ঘন হয়েছে বলে দাবি কিছু পরিবেশবাদীর। এ কারণে ছবিটির বিরুদ্ধে ২০ কোটি টাকার ক্ষতিপূরণ মামলাও হয়েছে।

/এম/এমএম/এমওএফ/
সম্পর্কিত
কারও সিনেমা হারাম মনে হলে দেখবে না
ব্রাহ্মণবাড়িয়ার ঘটনায় ফারুকী  কারও সিনেমা হারাম মনে হলে দেখবে না
স্বাধীনতার পক্ষ-বিপক্ষ বাইনারি নতুনভাবে দেখার সময় এসেছে: ফারুকী 
স্বাধীনতার পক্ষ-বিপক্ষ বাইনারি নতুনভাবে দেখার সময় এসেছে: ফারুকী 
ছায়ানটে হামলাকারীদের আইনের আওতায় আনা হচ্ছে: সংস্কৃতি উপদেষ্টা
ছায়ানটে হামলাকারীদের আইনের আওতায় আনা হচ্ছে: সংস্কৃতি উপদেষ্টা
‘আমাকে আরও আক্রমণ করার জন্য তৈরি হতে অনুরোধ করছি’
‘আমাকে আরও আক্রমণ করার জন্য তৈরি হতে অনুরোধ করছি’
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প