দারুণ এক প্রেমের গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘ফিদা’। হাসিব হোসেন রাখীর গল্প, চিত্রনাট্য ও পরিচালনায় এতে অভিনয় করেছেন ফরহাদ বাবু, সাদিয়া আইমান, নাদের চৌধুরী, রত্না খান, সাগর হুদা প্রমুখ।
পরিচালক হাসিব হোসেন রাখী বলেন, ‘এ এক অন্যরকম প্রেমের গল্প। সমাজটাই এমন যে জোর করে কিছু হয় না। যে যার ইচ্ছে অনুযায়ী তার স্বপ্ন পূরণে এগিয়ে যাবে এটাই স্বাভাবিক। কিন্তু গল্পের অন্যতম চরিত্র নাদের চৌধুরী তার ছেলেকে নিয়ে নানা টেনশনে থাকেন। তার এই যুবক ছেলের বিরুদ্ধে অভিযোগের শেষ নেই। কারণ, প্রেমে পড়ে ছেলেটি। গল্পে দানা বাঁধে নানা জটিলতা।’
গল্পের একপর্যায়ে এই যুবক দেখতে পায় প্রেমিকার লাশ। কে খুন করলো? কেন? এমন অনেক অজানা প্রশ্নের উত্তর মিলবে ‘ফিদা’ নাটকে।
নির্মাতা জানান, নাটকটি প্রচার হবে ১ সেপ্টেম্বর রাত ১০টায় বৈশাখী টেলিভিশনে।




