চারদিকে বেশ গুজব, সঙ্গে কিছু সত্যতা!
মার্কিন প্রযুক্তি বিশেষজ্ঞের সঙ্গে ব্যস্ত সময় কাটাচ্ছেন ‘হ্যারি পটার’খ্যাত অভিনেত্রী এমা ওয়াটসন। এটা সত্যতা।
আর অনেকেই বলছেন এ সময় কাটানো নিছকই বাহানা। তারা প্রেমে মজেছেন!
৩৫ বছরের ওই ব্যক্তির নাম উইলিয়াম নাইট। তবে ম্যাক নামেই তিনি অধিক পরিচিত। নিজেকে কারিগরি ও ব্যবসায়িক উদ্যোক্তা হিসেবে পরিচয় দিতেই অধিক পছন্দ তার।
একটি সূত্র জানায়, ম্যাক রূপালি পর্দার বাইরের মানুষ। হলিউডের সঙ্গে তার কোনও যোগসূত্র নেই। তবে ২৫ বছরের তারকা শিল্পী এমা ওয়াটসন তাকে ভালোবাসেন।
এর আগে দীর্ঘদিনের প্রেমিক উইল আড্যামভিচের সঙ্গে ছাড়াছাড়ির পর ব্রিটিশ রাগবি খেলোয়াড় ম্যাথিউ জ্যানির সঙ্গে সম্পর্কে জড়ান এমা ওয়াটসন। তবে ২০১৪ সালে ম্যাথিউ জ্যানির সঙ্গেও তার বিচ্ছেদ ঘটে।
পুরনো ক্ষত কাটিয়ে গত চার মাস ধরে নাইটের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন এ অভিনেত্রী। গত জানুয়ারিতে অক্সফোর্ডে এমা ওয়াটসনের নিজ শহরে গিয়ে তাকে নতুন বছরের শুভেচ্ছা জানান উইলিয়াম নাইট।
সূত্র জানিয়েছে, ম্যাথিউ জ্যানির সঙ্গে বিচ্ছেদের পর কিছুটা বিপর্যস্ত হয়ে পড়েন এমা ওয়াটসন। ফলে নতুন করে আরেকটি সম্পর্কে জড়াতে তার এক বছরেরও বেশি সময় লেগেছে। বর্তমান সম্পর্ক নিয়ে তারা দুজনই বেশ খুশি। কাজের ব্যস্ততা না থাকলে মাঝেমধ্যেই তারা দেখা করেন।
উল্লেখ্য, হ্যারি পটার সিরিজের মুভিগুলোতে 'হারমায়োনি গ্রেঞ্জার' এর ভূমিকায় অভিনয় করে দুনিয়াজুড়ে খ্যাতি পান এমা ওয়াটসন। বর্তমানে তিনি জাতিসংঘের শুভেচ্ছা দূত হিসেবে কাজ করছেন।
সূত্র: দ্য টাইমস অব ইন্ডিয়া।
/এমপি/এম/



