আমিরের সঙ্গে দেখা করলেন সানি

বিনোদন ডেস্ক
০৮ ফেব্রুয়ারি ২০১৬, ১৬:২১আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০১৬, ১৬:৩০

সানি ও আমির বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খানের দারুণ ভক্ত বিতর্কিত তারকা সানি লিওনি! আমিরের সঙ্গে কাজ করার সুযোগ পেলে নিজেকে ভাগ্যবান মনে করবেন বলে জানিয়েছিলেন সানি। এদিকে সানির সঙ্গে কাজ করারও ইচ্ছা প্রকাশ করেছিলেন আমির।
আগেই ‘দুইয়ে দুইয়ে’ মিলেছিল। এবার তা ‘চার’ হলো!
সম্প্রতি দিল্লিতে আমিরের পরবর্তী সিনেমা ‘দাঙ্গাল’র শ্যুটিং সেটে হাজির হন সানি।
এক প্রচারণামূলক শ্যুটিংয়ের জন্য দিল্লিতে অবস্থান করছিলেন সানি। এমন সময় আমির খানও তাকে দেখা করার আমন্ত্রণ জানান। সে অনুযায়ী স্বামী ড্যানিয়েল ওয়েবারকে নিয়ে আমিরের ডাকে সাড়া দেন সানি। সেটে তারা আমিরের সঙ্গে বিকালের চা বিরতি পর্যন্ত আড্ডা দেন। একসঙ্গে লাঞ্চও করেন।
সূত্র জানায়, শ্যুটিং সেটে সানি-ড্যানিয়েল দম্পতিকে উষ্ণ অভ্যর্থনা জানান আমির। বলিউডের নানা বিষয়াদি তাদের আলোচনায় স্থান পায়। ইন্ডাস্ট্রিতে সানির অবস্থান নিয়েও তাদের মধ্যে কথা হয়।
সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।

/এমপি/এম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প