এ সপ্তাহের ছবি

২৬ প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘লাইভ’

বিনোদন রিপোর্ট
০৯ সেপ্টেম্বর ২০২২, ০৯:৩৬আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২২, ০৯:৩৬

এ সপ্তাহের ছবি হিসেবে শুক্রবার (৯ সেপ্টেম্বর) মুক্তি পাচ্ছে নতুন ছবি ‘লাইভ’। এর মাধ্যমে লম্বা বিরতির পর পর্দায় আসছেন ‘পোড়ামন’-খ্যাত জুটি সাইমন সাদিক ও মাহিয়া মাহি।

ছবিটি প্রথম সপ্তাহে ২৬টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে বলে জানান এর নির্মাতা শামীম আহমেদ রনী। ছবির আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন আদর আজাদ।

ছবিটি প্রসঙ্গে নির্মাতা বলেন, ‘মাহি, সাইমন ও আদর তিনজনের সঙ্গেই আমার প্রথম কাজ। মাহি-সাইমনের কাজ সম্পর্কে আমার আগে থেকেই ধারণা আছে। আদরকে শিবা শানু ভাইয়ের কথায় নেওয়া। ওকে নিয়ে আমার একটু ভয় ছিল। কিন্তু শুধু ও নয়, তিনজনই তাদের সর্বোচ্চ দিয়ে ছবিটাতে অভিনয় করেছেন।’

টানা ৪ বছর পর বড় পর্দায় ফিরছেন সাইমন সাদিক। ছবিটি প্রসঙ্গে তিনি বলেন, ‘গত বছর শাপলা মিডিয়ার তিনটি সিনেমায় চুক্তিবদ্ধ হই। তার মধ্যে এটি একটি। এতে টানা ১৬ মিনিট অভিনয় করেছি। যা সিনেমায় রাখা হয়েছে। কতটা মনোযোগ দিয়ে কাজ করলে আমার মতো একজন অভিনেতা এটা একবারেই করতে পারে! পুরো গল্পটাই ছিল মনোযোগ দেওয়ার মতো। সত্য ঘটনা নিয়ে নির্মিত হয়েছে এটি। টিজারে রহস্যের যে ছায়া পাওয়া গেছে পুরো ছবি একবার দেখতে বসলে দর্শক শেষ পর্যন্ত দেখবে।’

২৬ প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘লাইভ’ ‘লাইভ’ সিনেমার গল্প সাইকো থ্রিলার ধরনের। এতে আরও অভিনয় করেছেন খাইরুল বাশার, শিবা শানু, আমিন সরকার, সাবেরী আলম প্রমুখ। ছবিটি প্রযোজনা করেছে শাপলা মিডিয়া।

এর আগে সর্বশেষ সাইমন-মাহি জুটির ‘জান্নাত’ সিনেমা মুক্তি পেয়েছিলো। অন্যদিকে গত জুনে মুক্তি পেয়েছে আদর আজাদের অভিষেক ছবি ‘তালাশ’।

/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প