বিউটি সার্কাস

আমি ইতিহাসের সাক্ষ্য দিতে এসেছি: জয়া আহসান

বিনোদন রিপোর্ট
১১ সেপ্টেম্বর ২০২২, ০০:০১আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২২, ১২:৫৪

দীর্ঘদিনের অনিশ্চয়তা কাটিয়ে অবশেষে সার্কাসের বিউটি হয়ে দেখা দিলেন জয়া আহসান। শনিবার (১০ সেপ্টেম্বর) রাতে প্রকাশ হয়েছে তার নতুন সিনেমা ‘বিউটি সার্কাস’-এর ট্রেলার। যেখানে সিনেমার চুম্বক অংশ উঠে এসেছে।

মুক্তি উপলক্ষে কদিন আগে থেকেই শুরু হয়েছে সিনেমাটির প্রচারণা। প্রথমে পোস্টার, এরপর প্রকাশ করা হয় এই সিনেমার গান ‘নিরুদ্দেশ’। এবার ট্রেলারের মাধ্যমে দর্শকের আগ্রহ বাড়ানোর প্রচেষ্টা।

২ মিনিট ৮ সেকেন্ডের ট্রেলারে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী মেলা, সার্কাস, জাদুর পাশাপাশি সম্পর্ক, সমাজ ও প্রতিশোধের ইঙ্গিত পাওয়া গেছে। কেন্দ্রীয় চরিত্র হিসেবে নজর কেড়েছেন জয়া আহসান। একাধিক সংলাপে নিজের দক্ষতা ফুটিয়ে তুলেছেন অভিনেত্রী।

‘বিউটি সার্কাস’-এ জয়া আহসান কখনও তিনি বলেছেন, ‘আমি বলি এইটা কোনও গল্প না। না বিউটির, না সার্কাসের।’ আবার কখনও বলেছেন, ‘আমি আজ আপনাদের মাঝে ইতিহাসের সাক্ষ্য দিতে এসেছি। রক্তের ইতিহাসের সাক্ষ্য।’

২০১৪-১৫ অর্থবছরে বাংলাদেশ সরকারের অনুদান পেয়েছিলো ‘বিউটি সার্কাস’। সিনেমাটি নির্মাণ করেছেন মাহমুদ দিদার। এতে জয়া আহসান ছাড়াও অভিনয় করেছেন ফেরদৌস আহমেদ, এবিএম সুমন, শতাব্দী ওয়াদুদ, গাজী রাকায়েত, তৌকীর আহমেদ, হুমায়ূন সাধু প্রমুখ।

আগামী ২৩ সেপ্টেম্বর মুক্তি পেতে যাচ্ছে ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত সিনেমাটি। একইদিন মুক্তি পাবে বহুল আলোচিত সিনেমা ‘অপারেশন সুন্দরবন’। সার্কাসের জাদু-রহস্য নাকি সুন্দরবনে র‍্যাবের দুর্ধর্ষ অভিযান, কোন গল্প দর্শককে বেশি আকৃষ্ট করে, সেটাই এখন দেখার অপেক্ষা।

/কেআই/এমএম/
সম্পর্কিত
ঘোড়ার মাংসের বাণিজ্য নিষেধ চেয়ে হাইকোর্টে জয়া আহসানের রিট
ঘোড়ার মাংসের বাণিজ্য নিষেধ চেয়ে হাইকোর্টে জয়া আহসানের রিট
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প