ক্যামডেনে সেরা ছবি কামারের ‘অন্যদিন…’

বিনোদন রিপোর্ট
২০ সেপ্টেম্বর ২০২২, ১৩:৩৬আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২২, ১৫:২৪

উত্তর আমেরিকার অন্যতম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ক্যামডেন ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভালে সেরা চলচ্চিত্রের জন্য হ্যারেল অ্যাওয়ার্ড জয় করেছে কামার আহমাদ সাইমনের ছবি ‘অন্যদিন…’।

ক্যামডেনের ১৮তম আসরে এ বছর হ্যারেল অ্যাওয়ার্ডের জন্য প্রতিযোগিতা করেছে বিশ্বের মোট ৮টি ছবি। ছবিগুলোর প্রদর্শনী শেষে গতকাল (১৯ সেপ্টেম্বর) রাতে দেওয়া হয় পুরস্কারটি। যেখানে সরাসরি হাজির ছিলেন পরিচালক কামার ও প্রযোজক সারা।

উৎসবে অংশ নেওয়া স্বনামধন্য চলচ্চিত্র সমালোচক এরিক হাইনস জুরিদের পক্ষ থেকে প্রতিক্রিয়া জানাতে গিয়ে ‘অন্যদিন...’ প্রসঙ্গে বলেছেন, ‘এই ছবিকে শ্রেষ্ঠ পুরস্কার দেওয়ার ব্যাপারে আমরা জুরিরা সবাই একমত ছিলাম। একটা গোটা সমাজের শক্তিশালী ও চমৎকার পর্যবেক্ষণ রয়েছে এই ছবিতে।’

ক্যামডেনের পর প্রযোজক সারা আফরীনসহ ইউরোপের অন্যতম চলচ্চিত্র উৎসব জুরিখ ইন্টারন্যশনাল ফিল্ম ফেস্টিভালের উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা। যেখানে ‘গোল্ডেন আই’ পুরস্কারের লড়াইয়ে আছে ‘অন্যদিন…’। 

উল্লেখ্য, গত নভেম্বরে ওয়ার্ল্ড টপ-টেন ফেস্টিভাল ইডফার মূল আন্তর্জাতিক প্রতিযোগিতায় আমন্ত্রণ পেয়েছিলো ‘অন্যদিন...’। বিশ্ব-অভিষেক হয়েছিলো দুনিয়ার সুন্দরতম থিয়েটার আমস্টারডামের পাথে তুসান্সকিতে। ইডফা’র ওয়েবসাইটে ‘অন্যদিন...’কে লেখা হয়েছিলো ‘ক্যালাইডোস্কোপিক ও ফিলসফিক্যাল’ ছবি হিসেবে। এর আগে মার্চে নিউ ইয়র্কের মিউজিয়াম অব মুভিং ইমেজ বা মমি’র ফার্স্ট লুক ফেস্টিভালে মাত্র ১৮টা নির্বাচিত ফিচারের মধ্যে প্রথম বাংলা ছবি ছিলো ‘অন্যদিন...’।

অন্যদিন... এর আগে গেলো জুনে ‘অন্যদিন...’ ছিলো সিডনি ফিল্ম ফেস্টিভালে, যেখানে অস্ট্রেলিয়ান সেগমেন্টে জুরির দায়িত্বেও ছিলেন কামার। অস্ট্রেলিয়ার লিডিং ফিল্ম ম্যাগাজিন ফিল্ম-ইংক তখন ‘অন্যদিন...’ নিয়ে লিখেছিল, ‘ছবিটা সবচাইতে বড় পর্দায় দেখানো উচিত।’

২০১৪ সালে সানড্যান্স থেকে গ্রান্ট অ্যাওয়ার্ড জয় করে ‘অন্যদিন...’-এর কাজ শুরু করলেও ছবির গল্প নিয়ে মুখ খুলতে এখনও নারাজ কামার। এই ছবির স্ক্রিপ্টের জন্যই ২০১৬ সালে লোকার্নোতে প্রথম কোনও বাংলাদেশী নির্মাতা হিসাবে পিয়াতজা গ্রান্দায় রেড কার্পেট ডিরেক্টরের সম্মাননা দেওয়া হয়েছিলো কামারকে। একইসাথে পেয়েছিলেন ওপেন ডোর্সে শ্রেষ্ঠ পুরস্কার এবং আর্তে ইন্টারন্যাশনাল প্রাইজ। আর ২০১৭ সালে পেয়েছিলেন কান চলচ্চিত্র উৎসবের সিনফন্দেশিওনে এক্সক্লুসিভ আমন্ত্রণ। 

দশ বছরের বেশি সময় ধরে একটা ওয়াটার ট্রিলজি বা জলত্রয়ীর কাজ করছেন কামার, যেখানে প্রথম ছবি ‘শুনতে কি পাও!’ আর দ্বিতীয় ছবি ‘অন্যদিন...’ ।

/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প