রাজকে কান ধরালেন মিম, সুমনের কল্পনায় পূজা (ভিডিও) 

বিনোদন রিপোর্ট
২৭ সেপ্টেম্বর ২০২২, ১৩:১৭আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২২, ১৭:৪০

আজ মুন্নার গায়ে হলুদ, কাল বিয়ে; অথচ সে কিনা পড়ে আছে ফুটবল নিয়ে। সদ্য বিবাহিত স্ত্রী হাসনা তাই অভিমানী স্বরে বলে ফেললো, ‘যাও ফুটবলের সঙ্গে সংসার করো’।
 
খেলার প্রতি সীমাহীন এই আবেগ ও ভালোবাসার মিষ্টি অভিমানের দেখা মিলেছে মুক্তি প্রতীক্ষিত ‘দামাল’ সিনেমার গানে। যেটি প্রকাশ হয়েছে সোমবার (২৬ সেপ্টেম্বর) রাতে। গানের দৃশ্যে মুন্না ও হাসনা জুটির রসায়ন ফুটিয়ে তুলেছেন শরিফুল রাজ ও বিদ্যা সিনহা মিম।
 
গানটির শিরোনাম ‘ঘুরঘুর পোকা’। রাসেল মাহমুদের কথা ও আরাফাত মহসীনের সুর-সংগীতে গেয়েছেন ফোক সম্রাজ্ঞী মমতাজ। গানের চিত্রে দুটি বিষয় তুলে ধরেছেন নির্মাতা। একদিকে মুন্নার ফুটবলের প্রতি আবেগ ও অদম্য চেষ্টার গল্প; অন্যদিকে প্রেমিকা হাসনাকে ভালোবেসে বিয়ে করার ঘটনাক্রম। ফুটবল খেলতে গিয়ে দেরি হয় প্রেমিকার কাছে আসতে, তাই মুন্না তথা রাজকে কান ধরে ওঠ-বস করালেন হাসনা ওরফে মিম। আবার মিমের সঙ্গে দেখা করতে গিয়ে দেরি হয়ে যায় খেলার মাঠে। সেখানে তাকে শাসায় কোচ (নাসির উদ্দিন খান)। 

‘ঘুরঘুর পোকা’র ব্যতিক্রম ধাঁচের কথা-সুর-মিউজিক এবং উপভোগ্য চিত্রায়ন মনে ধরছে শ্রোতা-দর্শকের। অন্তর্জালে চোখ রাখলে দেখা যায়, অনেকেই গানটির প্রশংসা করছেন। 

উল্লেখ্য, স্বাধীন বাংলা ফুটবল দলের ইতিহাস নিয়ে ‘দামাল’ নির্মাণ করেছেন সময়ের সফল নির্মাতা রায়হান রাফী। এতে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, শরিফুল রাজ, বিদ্যা সিনহা মিম, নাসির উদ্দিন খান, শাহনাজ সুমি, ইন্তেখাব দিনার, আহসান হাবিব নাসিম, সুমিত সেনগুপ্ত, সাঈদ বাবু রাশেদ মামুন অপু প্রমুখ। 

আগামী ২৮ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি। 

ঘুরঘুর পোকা:

এদিকে একই সন্ধ্যায় প্রকাশ্যে এসেছে আরেকটি সিনেমার গানও। ‘ঠিকানা বিহীন’ শীর্ষক সে গান মুক্তির মিছিলে থাকা ‘হৃদিতা’ সিনেমার। গানটি গেয়েছেন চন্দন সিনহা। কবির বকুলের কথায় সুর-সংগীত করেছেন ইমরান মাহমুদুল। 

এ গানের দৃশ্যে হাজির হয়েছেন পূজা চেরী ও এবিএম সুমন। চিত্রে দেখানো হয়েছে, সুমনের আশপাশে ছায়ার মতো ঘুরে বেড়ান পূজা। কিন্তু তাকে ছুঁতে গেলেই উধাও! অর্থাৎ পূজাকে নিয়ে কল্পনার রাজ্যে সুমনের বসবাস। 

‘হৃদিতা’ নির্মিত হয়েছে লেখক আনিসুল হকের উপন্যাস অবলম্বনে। এটি পরিচালনা করেছেন ইস্পাহানী আরিফ জাহান। সিনেমাটিতে এবিএম সুমন ও পূজা চেরীর সঙ্গে আরও আছেন সাবেরি আলম, মানস বন্দ্যোপাধ্যায়, আরজুমান্দ আরা বকুল প্রমুখ।

আগামী ৭ অক্টোবর মুক্তি পাবে এটি।
 
ঠিকানা বিহীন:

/কেআই/এমএম/এমওএফ/
সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প