মা হওয়ার জন্য বাবা জরুরি নয়: জ্যোতি

বিনোদন রিপোর্ট
২৯ সেপ্টেম্বর ২০২২, ১৩:৪২আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২২, ১৮:৩০

চিত্রনায়িকা শবনম বুবলীর মাতৃত্বের গুঞ্জনে মেতে আছে ঢাকাই সিনেপাড়া। কানাঘুষা চলছে, তিনি মা হয়েছেন। আর সেই সন্তানের পিতা চিত্রনায়ক শাকিব খান। যদিও তাদের পক্ষ থেকে চূড়ান্ত বক্তব্য না আসা পর্যন্ত এগুলো গুঞ্জনেই সীমাবদ্ধ।

এদিকে প্রসঙ্গটিকে ইঙ্গিত করে একটু ভিন্ন বার্তা দিয়েছেন গুণী অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি। তার মতে, আধুনিক এই সময়ে একজন নারীর মা হওয়ার ক্ষেত্রে পিতৃপরিচয় জরুরি নয়। কেউ চাইলে সিঙ্গেল মাদার হতেই পারেন।

সোশাল মিডিয়ায় দেওয়া এক স্ট্যাটাসে জ্যোতির দাবি, ‘মা হওয়ার জন্য আজকাল বাবা জরুরি নয়, অনেক পদ্ধতি রয়েছে। ঠিকঠাক সঙ্গী না পেলে আমিও সিঙ্গেল মাদার হবার কথা ভাববো।’

অবশ্য মা হওয়ার পর সেটা নিয়ে লুকোছাপা করার পক্ষপাতী নন জ্যোতি। এ নিয়ে ফেসবুকে তার ভাষ্য, ‘মা হয়ে লুকিয়ে রাখাটা নিজেকে যাচ্ছেতাই রকমের ছোট করা, নোংরামি। জানি না এরা কী ধরনের পার্সোনালিটি নিয়ে বাঁচে! জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ আর গর্বের অধ্যায়টা একজন নারী কী করে গোপন করে বুঝে আসে না!’

জ্যোতিকা জ্যোতির ফেসবুক স্ট্যাটাস কিছুটা ক্ষোভের সুরে জ্যোতি বলেছেন, ‘এসব লুকানো বাবাদের নিয়ে তো কথা বলাই উচিত না। এরা মানুষ হিসেবে গণনার বাইরে। মানুষ হিসেবে পূর্ণাঙ্গ বিকশিত না হয়ে আরেকটা মানুষ পৃথিবীতে আনার কী দরকার!’

ফেসবুক স্ট্যাটাসে সিঙ্গেল মাদার হওয়ার ইচ্ছে পোষণ করেছেন জ্যোতি। তাহলে কবে এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন? প্রশ্নটির জবাবে বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, ‘বাচ্চাকে সময় দেওয়া আর একা লালন পালনের ক্ষমতা হলেই নিয়ে নেবো। এরমধ্যে আপনারা জামাই খুঁজতে থাকুন।’

উল্লেখ্য, জ্যোতি যে প্রসঙ্গে আওয়াজ তুলেছেন, একই ধাঁচের ঘটনা অতীতে আরও দেখা গেছে। খোদ শাকিব খানের ক্ষেত্রেই ঘটেছে। চিত্রনায়িকা অপু বিশ্বাসকে তিনি বিয়ে করেছিলেন ২০০৮ সালে। তখন দুজনেই সে খবর গোপন রাখেন। এমনকি ২০১৬ সালে যখন তাদের সন্তান আব্রাম খান জয় জন্ম নেয়, তখনও তারা বিষয়টি সামনে আনেননি। পরে ২০১৭ সালে এক টেলিভিশন লাইভে সন্তানসহ হাজির হন অপু। ওই ঘটনায় গোটা দেশে আলোচনা-সমালোচনার ঝড় উঠেছিল। অনেকে বলাবলি করছেন, সেই ঘটনার পুনরাবৃত্তি হতে যাচ্ছে বুবলীর মাধ্যমে।

/এমএম/কেআই/এমওএফ/
সম্পর্কিত
অবশেষে অব্যাহতি
অবশেষে অব্যাহতি
শিল্পকলায় গেলেন, ফিরে অঝোরে কাঁদলেন এবং বললেন...
শিল্পকলায় গেলেন, ফিরে অঝোরে কাঁদলেন এবং বললেন...
‘আলো আসবেই’ কাণ্ড: কানাডায় অরুণা, যা বললেন জ্যোতি
‘আলো আসবেই’ কাণ্ড: কানাডায় অরুণা, যা বললেন জ্যোতি
ফেরদৌস-জ্যোতিকে নিয়ে ‘জুলি’
ফেরদৌস-জ্যোতিকে নিয়ে ‘জুলি’
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প