চলছে র‌্যা‍পারের খোঁজ, সঙ্গে আলী হাসান

বিনোদন রিপোর্ট
৩০ সেপ্টেম্বর ২০২২, ১৭:২২আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২২, ১৭:২২

দেশজুড়ে শুরু হয়েছে নতুন র‌্যাপারের খোঁজ। সেখান থেকে বাছাই করে সেরা র‌্যাপার পাবেন অ্যাপিরাস ডুয়োর কম্পোজিশনে গান গাওয়ার সুযোগ। তাতে আরও অংশ নেবেন বাংলাদেশের আইকনিক র‌্যা‍পার ব্ল্যাক জ্যাং এবং ‘ব্যবসার পরিস্থিতি’-খ্যাত আলী হাসান।

বাংলাদেশের তরুণ র‌্যাপারদের প্রতিভা বিকাশ এবং তুলে ধরার লক্ষ্যে রিয়েলমি হাসল্‌ প্লাটফর্মের যাত্রা হলো বাংলাদেশে। এরই অংশ হিসেবে বাংলাদেশের আগামী দিনের স্টার র‌্যাপারকে খুঁজছে রিয়েলমি। এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ৩০ সেপ্টেম্বর এমনটাই জানান রিয়েলমির প্রোজেক্ট ম্যানেজার নাবিল ইকবাল। 

প্রতিযোগিতায় অংশ নিতে র‌্যা‍পারদের র‌্যাপের ডেমো রেকর্ড করে https://cutt.ly/realme_Hustle_1 মাধ্যমে কাছে পাঠাতে হবে। সকল প্রতিযোগীদের মধ্য থেকে সবচেয়ে সৃজনশীল র‌্যাপারকে বিজয়ী হিসেবে বাছাই করা হবে। র‌্যাপারদের জন্য ডেমো পাঠানোর সুযোগ থাকছে ৪ অক্টোবর পর্যন্ত।

অ্যাপিরাস ডুয়ো গড়ে উঠেছে ইডিএম মিউজিক প্রোডিউসার, কম্পোজার এবং ডিজে মিউজিশিয়ান দুই ভাই, শেখ শাফী মাহমুদ ও শেখ সামি মাহমুদকে নিয়ে। দেশের বিনোদন জগতে জিঙ্গেল নির্মাণ করে তারা ইতোমধ্যে জিতে নিয়েছেন বিভিন্ন সম্মাননা। পাশাপাশি, বলিউডের অনেক বিখ্যাত শিল্পী যেমন মিকা সিং, আরমান মালিক; সনি মিউজিক ইন্ডিয়া, সারেগামা ও টি-সিরিজের সঙ্গে ইতোমধ্যে কাজ করেছেন অ্যাপিরাস ডুয়ো।

তরুণদের পছন্দের ব্র্যান্ড রিয়েলমি সবসময় তরুণদের পছন্দকে প্রাধান্য দিয়ে থাকে। বাংলাদেশে র‌্যাপ ও হিপহপ এখনও বেশ নতুন হলেও, অনেক তরুণ মিউজিকের এ ধারায় চর্চা করছেন। আয়োজকরা মনে করেন, যারা র‌্যাপ ও হিপহপ পারফর্ম করেন তাদের প্রতিভা তুলে ধরতে দুর্দান্ত প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে ‘রিয়েলমি হাসল্’।

/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প