নদীর সঙ্গে নতুন গান

বিনোদন রিপোর্ট
০১ অক্টোবর ২০২২, ০৯:৩৯আপডেট : ০১ অক্টোবর ২০২২, ০৯:৩৯

বিভিন্ন লেবেল ঘুরে সংগীতশিল্পী পিজিত মহাজন এবার নিজের ইউটিউব চ্যানেলে মন বসিয়েছেন। এরমধ্যে সেই চ্যানেলে প্রকাশ হয়েছে কোনালের সঙ্গে একটি গান।

নিজের চ্যানেলের জন্য দ্বিতীয় গানটি রেকর্ড করলেন ‘সেরা কণ্ঠ’ প্রতিযোগিতা থেকে উঠে আসা মৌমিতা তাসরিন নদীকে নিয়ে। কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন এবং সুর-সংগীত করেছেন ‘চলো নিরালায়’-খ্যাত অয়ন চাকলাদার। ‌‘বিন্দু মনের সিন্ধু ভালবাসা’ নামের এই গানটির ভিডিও নির্মাণ করেছেন রুম্মান আবদুল্লাহ।

গানটি সম্পর্কে নদী বলেন, ‘খুব মিষ্টি কথা-সুরের একটি গান করলাম। গানপাগল মানুষ পিজিত ভাই, সংগীতের নিবেদিত প্রাণ। দারুণ একটি গান হয়েছে আমাদের।’

অন্যদিকে প্রযোজক-শিল্পী পিজিত বলেন, ‘জীবনের অনেক শখ বিসর্জন দিয়ে নিজের চ্যানেলটির জন্য প্রতিনিয়ত গান করে যাচ্ছি। সবাই আমার জন্য আশীর্বাদ করবেন।’

জানা গেছে, শিগগিরই গানচিত্রটি উন্মুক্ত হবে পিজিত মহাজন অফিসিয়াল নামের ইউটিউব চ্যানেলে।

/এমএম/
সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প