রায়হান রাফীকে নিয়ে শাকিব খানের নতুন মিশন

বিনোদন রিপোর্ট
০৪ অক্টোবর ২০২২, ১৩:৩৭আপডেট : ০৪ অক্টোবর ২০২২, ১৫:০৯

আগেই ধারণা ছিলো, ‘বুবলী-বীর’ ইস্যু পেরিয়ে দ্রুত সময়ের মধ্যে বেশ ক’টি নতুন সিনেমার খবর আসবে শাকিব খানের পক্ষ থেকে। সপ্তাহ না ঘুরতে এলোও তাই।

সময়ের সবচেয়ে সফল নির্মাতা রায়হান রাফীকে দিয়ে শুরু হলো সেই মিশন। মঙ্গলবার (৪ অক্টোবর) দুপুরে শাকিব খানের প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মস থেকে জানানো হলো, আসছে নতুন কাজ। নির্মাতা রায়হান রাফী। আর ছবিটি এসকে ফিল্মস-এর সঙ্গে যৌথভাবে প্রযোজনা করবেন টপি খান এর বিগ স্ক্রিন। যে প্রযোজক শাকিব খানকে নিয়ে প্রযোজনা করেছিলেন ‘বসগিরি’।

শাকিব খানকে নিয়ে প্রথম প্রজক্টে প্রসঙ্গে উচ্ছ্বসিত তরুণ নির্মাতা রায়হান রাফী। বলেন, ‘শাকিব ভাইকে নিয়ে আগামীর ছবিটি বানাতে যাচ্ছি, এটা কনফার্ম।’ 

ছবির নাম চূড়ান্ত হয়নি। নায়িকা কে হবেন সেটি প্রাথমিকভাবে ঠিক করলেও যেহেতু লিখিত চুক্তি হয়নি, তাই আগেই জানাতে চাইলেন না রায়হান রাফী। বলেন, ‘‘দামাল’ মুক্তির পর নভেম্বরের শেষে আমরা শুটিংয়ে নামবো। বর্তমানে চিত্রনাট্যের কাজ চলছে। নাম ও নায়িকা দুটোই শুটিংয়ে আগে জানাবো।’’ 

টপি, শাকিব ও রাফী ‘পরাণ’-খ্যাত রায়হান রাফী বলেন, ‘দর্শকরা নিশ্চয়ই অবগত পূর্বের কাজগুলোতে আমি আর্টিস্টদের কিভাবে ব্যবহার করেছি। এবার শাকিব ভাইকে পেলাম। অনুভূতি অনেকটা ড্রিমস কামস ট্রু। তাছাড়া শাকিব ভাই ও আমার দর্শকরা সবসময় চাইতেন একসঙ্গে ছবি হোক। এবার তাই হতে যাচ্ছে। গল্প ও চরিত্র মিলিয়ে তাকে কিভাবে প্রেজেন্ট করবো, সেটার জন্য জাস্ট অপেক্ষা করতে হবে সবাইকে।’ 

প্রযোজক টপি খান বলেন, ২০২৩ সালের যে কোনও ঈদে ছবিটি মুক্তি পাবে। সেই লক্ষ্যেই পুরো প্রজেক্ট সাজানো হয়েছে।

/এমএম/
সম্পর্কিত
শাকিব খানের সহশিল্পী হচ্ছেন পান্থ কানাই
শাকিব খানের সহশিল্পী হচ্ছেন পান্থ কানাই
জন্মদিনে উপহার পাঠালেন শাকিব খান
জন্মদিনে উপহার পাঠালেন শাকিব খান
দেশে ‌‘প্রিন্স’ হতাশা, বিদেশে আশা জাগালো ‘রকস্টার’
দেশে ‌‘প্রিন্স’ হতাশা, বিদেশে আশা জাগালো ‘রকস্টার’
স্টার সিনেপ্লেক্সে শাকিব খানের ‘প্রিন্স’ নিয়ে জটিলতার নেপথ্যে
স্টার সিনেপ্লেক্সে শাকিব খানের ‘প্রিন্স’ নিয়ে জটিলতার নেপথ্যে
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প