তাহসান-ইমরান

এক অ্যালবামে শুধু তারা

বিনোদন রিপোর্ট
১০ ফেব্রুয়ারি ২০১৬, ১৪:১৮আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০১৬, ২০:৪২

প্রথমবারের মতো একসঙ্গে কোনও দ্বৈত অ্যালবামে কাজ করলেন জনপ্রিয় সংগীতশিল্পী তাহসান ও ইমরান। নাম ‘মন কারিগর’। বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে এটি বাজারে আনছে সিডি চয়েস। 

তাহসান ও ইমরান
অ্যালবাম প্রসঙ্গে তাহসান বললেন, ‘গান গাওয়া এবং সুর-সংগীত, দুই দিক থেকেই ইমরান এখন আলোচিত। আমি নিজেও এ কাজটি করে থাকি। তবে তার কাজে অন্যরকম ভালো লাগা ছিল।'
আর ইমরানের ভাষ্য, ‘তাহসান ভাই আমার প্রিয় গায়কদের একজন। তার সঙ্গে কাজ করার অনুভূতিটাও দারুণ। তার গায়কি প্রধান্য দিয়ে আমার ধরনটাও উপস্থাপন করেছি।'
এতে ৩টি করে মোট ৬টি গানে কণ্ঠ দিয়েছেন তারা। সব গানের কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন। আর সুর ও সংগীতে আছেন ইমরান।
অ্যালবামে তাহসানের গাওয়া গানগুলোর শিরোনাম ‘মন কারিগর’, ‘কেউ না জানুক’ এবং ‘ধ্রুবতারা’। ইমরান গেয়েছেন ‘শোনো তুমি’, ‘বলো কবে দেখা হবে’ এবং ‘ভালোবাসি’।
এ অ্যালবামের একটি করে গান মিউজিক ভিডিও আকারে প্রকাশ পাবে শিগগির।

/এমআই/এম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান