তারকাদের সঙ্গে পেশাদার ফুটবলারদের লড়াই (ভিডিও)

বিনোদন রিপোর্ট
২২ অক্টোবর ২০২২, ১৭:২৭আপডেট : ২২ অক্টোবর ২০২২, ২২:১৪

বাংলাদেশের এতো তারকা একসাথে মাঠে নামবে, শুটিংয়ের বাইরে এসে খেলবে সত্যিকারের ফুটবল ম্যাচ! তাও আবার বিপরীতে থাকবে পেশাদার ফুটবলাররা। যা ভাবা যায় না। 

অভাবনীয় বিষয়টির বাস্তবায়ন ঘটালো টিম ‌‘দামাল’।

শনিবার (২২ অক্টোবর) বিকাল ঠিক সাড়ে চারটায় বসুন্ধরা কিংস অ্যারেনা মাঠে এই তারকাখচিত ম্যাচ শুরু হয়। ‘দামাল’ ছবির দুই চরিত্র মুন্না ও দুর্জয়ের নামে দল গঠন করা হয়। যদিও পুরো ম্যাচের নাম রাখা হয়েছে ‘দামাল’ বনাম ‘বসুন্ধরা কিংস’।

এতে ‘বসুন্ধরা কিংস’ দলে প্রফেশনাল প্লেয়ারদের বিপরীতে ‘দামাল’র হয়ে মাঠে নেমেছেন সিয়াম, শরিফুল রাজ, বিদ্যা সিনহা মিম, সমু চৌধুরী, সৌমিক, সৌভিক, সুমিত, সোলায়মান সুখন, আয়মান সাদিক, জামাল ভুঁইয়া, রাসেল মাহমুদ, সোহেল মণ্ডল, এফএস নাঈম প্রমুখ। গ্যালারিতে আছেন জাহিদ হাসানসহ অনেক তারকা।  

খেলার অর্ধেক পর্যন্ত (বিকাল ৫টা) ‘দামাল’ এক-শূন্য গোলে পিছিয়ে আছে। তবে বিকাল ৫টা ৪০ মিনিটের মাথায় প্যানাল্টি গোলে সমতায় ফিরেছে টিম ‘দামাল’। এভাবেই শেষ হয় মজার এই ম্যাচ।

খেলা শুরুর আগে জাতীয় সংগীতের সঙ্গে কণ্ঠ মেলাচ্ছে ‘দামাল’ টিম

এই ম্যাচ প্রসঙ্গে রায়হান রাফী মাঠে নেমে বলেন, ‘‘এটা আসলে একটা মজা করে খেলা। একটা চমক। এখানে আসলে আলাদা দল নেই। দুই দলই ‘দামাল’। এটা আনন্দ ম্যাচ। আমরা দেখাতে চেয়েছি, একটি সিনেমাকে ঘিরে যে এত বড় আয়োজন করা যায় সেটি। কারণ অনেকেই বলতে শুনি, বাংলা সিনেমা হয় না। এটার প্রমোশন হয় না। এসব যাবতীয় ‘হয় না’র বিরুদ্ধে আমাদের এই ম্যাচ। আমরা এখানে প্রচুর তারকাদের পেয়েছি। আমাদের জাতীয় দলের অধিনায়ক জামাল ভাইকে পেয়েছি। এরচেয়ে বড় চমক বা মজা কি হতে পারে?’’

নির্মাতা জানান, সিনেমা মুক্তি পর্যন্ত এমন আরও অনেক চমক দেখাবে ‘দামাল’ টিম। মাঠে খেলতে নামলেন মিম, পেছনে রাফী

২৮ অক্টোবর মুক্তি পাচ্ছে রায়হান রাফী পরিচালিত সিনেমা ‘দামাল’। এটি নির্মিত হয়েছে স্বাধীন বাংলা ফুটবল দলের ছায়া অবলম্বনে। যেখানে মুখ্য দুই ফুটবলার মুন্না ও দুর্জয় চরিত্রে অভিনয় করেছেন শরিফুল রাজ ও সিয়াম আহমেদ। আরও আছেন বিদ্যা সিনহা মিম। ‘দামাল’ টিমকে উৎসাহ দিতে মিমের পাশে সুনেরাহ

ছবি: সোহানুর রহমান সাগর

/এমএম/
সম্পর্কিত
সিয়াম আহমেদ: গতিময় নদীর পাশে যেন এক স্থির পাহাড়
শুভ জন্মদিনসিয়াম আহমেদ: গতিময় নদীর পাশে যেন এক স্থির পাহাড়
বাড়ল ‘রাক্ষস’-এর শো
বাড়ল ‘রাক্ষস’-এর শো
ঈদে রাজ-সাবিলার নাচের চমক
ঈদে রাজ-সাবিলার নাচের চমক
হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ অবলম্বনে ট্রেন যাত্রার ছবির পোস্টার
হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ অবলম্বনে ট্রেন যাত্রার ছবির পোস্টার
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প