হুমার প্রেমে ইতি, তবে বজায় থাকবে বন্ধুত্ব

বিনোদন ডেস্ক
৩১ অক্টোবর ২০২২, ১৭:১০আপডেট : ৩১ অক্টোবর ২০২২, ১৭:১০

অভিনেত্রী ও নির্মাতার মধ্যে তিন বছরের সম্পর্ক। ডুবে ডুবে জল খাওয়া যেটাকে বলে, অনেকটা তেমন। কারণ এই সম্পর্ক নিয়ে তেমন আলোচনা-চর্চা হয়নি। তারা হলেন হুমা কুরেশি ও মুদাসসার আজিজ। তিন বছরের সেই আড়াল প্রেমের গল্পে এবার ইতি টানলেন তারা।
 
জানা গেছে, সম্প্রতি ব্রেকআপ করেছেন হুমা ও মুদাসসার। তবে প্রেম ভেঙে গেলেও বন্ধুত্ব বজায় রাখবেন এই যুগল। এমনকি একসঙ্গে আগামীতেও কাজ চালিয়ে যাবেন।
 
অদ্ভুত ব্যাপার হলো, আগামী ৪ নভেম্বর মুক্তি পাচ্ছে হুমা কুরেশির নতুন ছবি ‘ডাবল এক্সএল’। এই ছবির লেখক এবং সহপ্রযোজকও মুদাসসার। অথচ মুক্তির আগ মুহূর্তেই কিনা তাদের ব্যক্তিগত সম্পর্কে ভাঙন ধরলো। 

হুমা-মুদাসসারের ঘনিষ্ঠ একটি সূত্রের দাবি, ‘অবশ্যই সম্পর্ক ভাঙা নিয়ে তাদের মনে তিক্ততা রয়েছে; তবে তারা এটাও ভালোভাবে বোঝেন যে, জীবনে এরকম ঘটনা ঘটে।’

হুমা ও আজিজ বছর তিনেক আগে হুমা ও মুদাসসারের প্রেমের ইঙ্গিত পাওয়া যায়। মুদাসসারের জন্মদিনে ভালোবাসাময় একটি শুভেচ্ছাবার্তা দিয়েছিলেন অভিনেত্রী। বিপরীতে নির্মাতাও জানান উষ্ণ ভালোবাসা। যা দেখে সহজেই অনুমান করা গিয়েছিলো, প্রেমে সম্পর্কে রয়েছেন তারা।
 
প্রসঙ্গত, ‘ডাবল এক্সএল’ নির্মাণ করেছেন সত্রম রামানি। এতে হুমা কুরেশির সঙ্গে অভিনয় করেছেন সোনাক্ষী সিনহা, জহির ইকবাল, মহৎ রাঘবেন্দ্র প্রমুখ। একটি বিশেষ চরিত্রে দেখা যাবে ভারতীয় ক্রিকেটার শিখর ধাওয়ানকে। 

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

/কেআই/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প