‘স্টোন’র এক দশক: নতুন গানের সঙ্গে অ্যালবামের ঘোষণা

বিনোদন রিপোর্ট
০৩ নভেম্বর ২০২২, ১৫:২৭আপডেট : ০৩ নভেম্বর ২০২২, ১৫:৩১

বাংলা ব্যান্ড মিউজিকের তীর্থভূমি চট্টগ্রামে গড়ে ওঠা নতুন দল ‘স্টোন’। নতুন শব্দটা অবশ্য তাদের পরিচয়ে পূর্ণতা দেয় না; কেননা প্রায় ১০ বছর আগেই ব্যান্ডটি প্রতিষ্ঠিত হয়েছে। কয়েকটি মৌলিক গানও উপহার দিয়েছে। সেই সঙ্গে লাইভ কনসার্ট চলমান। তবে অ্যালবামের নিরিখে ব্যান্ডটি নতুন। কারণ পথচলার এক দশকে এসে প্রথম অ্যালবামের ঘোষণা দিলো প্রগ্রেসিভ অ্যান্ড অল্টারনেটিভ রক মিউজিকের দলটি। এর নাম ‘অবশ প্রলাপ’।

যেহেতু ক্যাসেট-সিডির যুগ নেই, তাই একসঙ্গে নয়, অ্যালবামের গানগুলো একটি একটি করে অন্তর্জালে প্রকাশ হবে। বুধবার (২ নভেম্বর) প্রকাশ হয়েছে প্রথম গান ‘আলোর শিহরণ’।

ব্যান্ডটি জানায়, ২০২০ সালেই অ্যালবামটি প্রকাশের কথা ছিলো। তবে করোনা মহামারির কারণে বিলম্ব হয়েছে। এ অ্যালবামে মোট আটটি গান থাকছে। এগুলো হলো ‘আলোর শিহরণ’, ‘মেঘ’, ‘নেই তুমি’ ‘অমানুষ’, ‘বিষাদের আলিঙ্গন’, ‘ঘুনে ধরা শহর’, ‘বৃষ্টি’ এবং ‘অবশ প্রলাপ’। ব্যান্ডের নিজস্ব ইউটিউব চ্যানেলের পাশাপাশি এগুলো প্রকাশ পাবে স্পটিফাই, অ্যামাজন, আইটিউনস, অ্যাপল মিউজিক, ডিজারের মতো আন্তর্জাতিক প্ল্যাটফর্মে।

‘স্টোন’র মুখপাত্র লিড গিটারিস্ট শাহেদ বলেন, ‘২০১৩ সালে আমাদের যাত্রা শুরু হয়। প্রগ্রেসিভ অ্যান্ড অল্টারনেটিভ রক ব্যান্ড হলেও আমরা অন্যান্য ধারার সংগীত নিয়েও নীরিক্ষা চালাচ্ছি। কনসার্টে ও টেলিভিশনে শ্রোতাদের সামনে গাইতে গাইতেই আমাদের বেড়ে ওঠা। এবার আনুষ্ঠানিকভাবে শ্রোতাদের জন্য আমাদের বাছাইকৃত গানগুলো অ্যালবাম আকারে প্রকাশ করছি। আশা করছি এর গানগুলো শ্রোতাদের ভালো লাগবে।’

শাহেদ জানান, ২০১৬ সালে তাদের ব্যান্ডের প্রথম গান ‘অবশ প্রলাপ’ প্রকাশ পায়। এরপর ২০১৮ সালে ‘ভুল স্বপ্ন’ ও ‘মা’ শিরোনামের দুটি গান উপহার দেন তারা।

বর্তমানে ‘স্টোন’র লাইন আপ রয়েছেন অজয় (ভোকাল), অভি (ড্রামস), শাহেদ (লিড গিটার), রাফি (বেজ গিটার), মিঠু (লিড গিটার)। নতুন বছরের প্রথম মাসে চট্টগ্রাম, ঢাকা, নোয়াখালী, রাজশাহী এবং সিলেটে একক কনসার্টের পরিকল্পনা রয়েছে ব্যান্ডটির।

‘আলোর শিহরণ’ গানের লিংক:

/কেআই/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প