ফের নেটফ্লিক্সে রাধিকা, এবার ‘মনিকা, ও মাই ডার্লিং’

বিনোদন ডেস্ক
০৫ নভেম্বর ২০২২, ১৫:২৭আপডেট : ০৫ নভেম্বর ২০২২, ১৫:২৭

আন্তর্জাতিক ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ভারতে যাত্রার পর কয়েকটি বড় প্রজেক্টে অভিনয় করেছেন অভিনেত্রী রাধিকা আপ্তে। ‘স্যাক্রেড গেমস’ কিংবা ‘ঘোল’র মতো কনটেন্টে কাজের সুবাদে তার প্রশংসা পাওয়ার কথা ছিলো। কিন্তু না, সোশ্যাল মিডিয়ায় বরং ট্রলের শিকার হয়েছেন তিনি। অনেকেই বলাবলি করেছিলেন, নেটফ্লিক্সের কর্তার সঙ্গে হয়ত রাধিকার প্রেম আছে, তাই বারবার তাকে নেওয়া হয়।

মাঝে অবশ্য অনেকদিন ধরেই নেটফ্লিক্সের কোনও কাজে পাওয়া যায়নি রাধিকাকে। তবে বিরতি কাটিয়ে চেনা ঘরে ফিরেছেন এ অভিনেত্রী। আবারও নেটফ্লিক্সের প্রজেক্টে রাধিকা; নাম ‘মনিকা, ও মাই ডার্লিং’। আগামী ১১ নভেম্বর মুক্তি পাচ্ছে সিনেমাটি।

ইতোমধ্যে সিনেমাটির ট্রেলার প্রকাশ হয়েছে এবং তা প্রশংসাও পেয়েছে। তবে শেষ পর্যন্ত রাধিকা আপ্তের সঙ্গে নেটফ্লিক্সের নতুন এই প্রজেক্ট কতখানি সফল হয়, তা প্রমাণ হবে মুক্তির পর।

ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডের আয়োজনে শুক্রবার (৪ নভেম্বর) একটি আলোচনা সভায় অংশ নিয়েছিলেন রাধিকা আপ্তে। সেখানে তিনি নতুন ছবিটি প্রসঙ্গে পুরনো সেই সমালোচনা-ট্রলের প্রসঙ্গ টেনে আনেন। মজা করে বলেন, নেটফ্লিক্সের সঙ্গে তার চুক্তি নবায়ন হয়েছে, সুতরাং আগামী কয়েকটি প্রজেক্টের জন্য যেন সমালোচকরা প্রস্তুত থাকেন। 

বলা হচ্ছে, ‘মনিকা, ও মাই ডার্লিং’ নেটফ্লিক্সের নভেম্বর মাসের সবচেয়ে বড় প্রজেক্ট। এটি নির্মাণ করেছেন ভাসান বালা। এতে রাধিকা আপ্তের সঙ্গে আরও আছেন রাজকুমার রাও, হুমা কুরেশি, সিকান্দার খের, আকাঙ্ক্ষা রঞ্জন কাপুর প্রমুখ।  

সূত্র: ইন্ডিয়া টুডে

/কেআই/এমএম/
সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প