‘বোধ’ সিরিজের মধ্যে ‘কারাগার’ কৌশল!

বিনোদন রিপোর্ট
০৫ নভেম্বর ২০২২, ১৬:০৩ আপডেট : ০৫ নভেম্বর ২০২২, ১৮:৩৫

ওয়েব কনটেন্ট পছন্দ করেন এমন বাঙালিদের মনে যে প্রশ্ন গত কয়েক মাসে বেশি জেগেছে, তা হলো ‘কারাগার টু’ কবে আসবে? প্রশ্নটির উত্তর দিতে পারছিলেন না সিরিজটির নির্মাতা, শিল্পী কেউই। এমনকি এর প্রচারকারী প্রতিষ্ঠান হইচই কর্তৃপক্ষের কাছেও পাওয়া যায়নি নির্ধারিত তারিখ।
 
মাস দুয়েক পর এবার রহস্য উন্মোচন করলো হইচই। জানালো ‘কারাগার টু’ মুক্তির তারিখ। আগামী ১৫ ডিসেম্বর ওটিটি প্ল্যাটফর্মটিতে আসতে চলেছে রহস্যধর্মী এই আলোচিত সিরিজের দ্বিতীয় পর্ব।
 
তবে এই তারিখ ঘোষণার ক্ষেত্রেও বেছে নেওয়া হয়েছে কৌশল। শুক্রবার (৪ নভেম্বর) মুক্তি পেয়েছে হইচই-এর নতুন সিরিজ ‘বোধ’। অমিতাভ রেজা চৌধুরী নির্মিত এই সিরিজের শেষ প্রান্তেই জানানো হয়েছে ‘কারাগার টু’ মুক্তির তারিখ। 

ইতোমধ্যে যারা ‘বোধ’ দেখেছেন, তারা সকলেই বিষয়টি জেনে গেছেন।

দুই সিজনে ‘কারাগার’ নির্মাণ করেছেন সৈয়দ আহমেদ শাওকী। গত ১৯ আগস্ট এর প্রথম সিজন মুক্তি পায়। এরপরই তুমুল আলোচনার জন্ম দেয় সিরিজটি। এতে একজন রহস্য কয়েদীর ভূমিকায় দেখা গেছে চঞ্চল চৌধুরীকে। যিনি কথা বলতে পারেন না। তবে ইশারায় জানান, কারাগারের ১৪৫ নম্বর সেলে তিনি ২৫০ বছর ধরে বন্দী আছেন! অথচ সেই সেল টানা ৫০ বছর ধরে বন্ধ পড়ে ছিলো!


এই রহস্যের কিনারা করতে দিকভ্রান্ত হয়ে পড়েন জেলার চরিত্রের ইন্তেখাব দিনার। তার সঙ্গে বিভিন্ন চরিত্রে আরও আছেন এফ এস নাঈম, তাসনিয়া ফারিণ, বিজরী বরকতউল্লাহ প্রমুখ। ওদিকে জেলের প্রধান জল্লাদের ভূমিকায় আছেন আফজাল হোসেন। সেই আফজাল হোসেনই আবার সদ্য মুক্তি পাওয়া ‘বোধ’র কেন্দ্রীয় চরিত্র। 

রহস্যে মোড়ানো দুটি সিরিজকে নতুন এক রহস্যের সুতোয় জোড়া দিয়েছে হইচই। এই রহস্যের জট ‘কারাগার টু’তে পুরোপুরি খুলবে কিনা, সেটাই এখন দেখার পালা।

যদিও নির্মাতা শাওকী আগেই বলেছেন, ‘কারাগার’ নতুন সিজনেও রহেস্যর জট পুরোপুরি খুলবে না। বরং নতুন নতুন রহস্যের জাল তৈরি হবে।

/কেআই/এমএম/
সম্পর্কিত
মা হওয়ার আভায় ঝলমল কিয়ারা, সিদ্ধার্থকে ছাপিয়ে ‘মাম্মা গ্লো’
মা হওয়ার আভায় ঝলমল কিয়ারা, সিদ্ধার্থকে ছাপিয়ে ‘মাম্মা গ্লো’
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
বিনোদন বিভাগের সর্বশেষ
ঋতুস্রাবের সময় বিজয়ের সেবাযত্নের প্রশংসায় রাশমিকা
ঋতুস্রাবের সময় বিজয়ের সেবাযত্নের প্রশংসায় রাশমিকা
সংস্কৃতির কথা বলা লোকেরাই আমার পরিবারকে গালিগালাজ করেছেন: কৃতি
সংস্কৃতির কথা বলা লোকেরাই আমার পরিবারকে গালিগালাজ করেছেন: কৃতি
তাদের টার্গেট ছিল, সফল হয়নি: আসিফ আকবর
তাদের টার্গেট ছিল, সফল হয়নি: আসিফ আকবর
৫০ বছরে ফিডব্যাক, বছরজুড়ে কনসার্ট
৫০ বছরে ফিডব্যাক, বছরজুড়ে কনসার্ট
‘থ্রি ইডিয়টসের’ সিক্যুয়েল নিয়ে সুখবর দিলেন আমির খান
‘থ্রি ইডিয়টসের’ সিক্যুয়েল নিয়ে সুখবর দিলেন আমির খান