প্রথম বাংলাদেশি হিসেবে স্পটিফাই কার্যালয়ে জুনায়েদ ইভান

বিনোদন প্রতিবেদক
১৭ নভেম্বর ২০২২, ১২:৪৬আপডেট : ১৭ নভেম্বর ২০২২, ১২:৪৬

বর্তমান বিশ্বে অডিও স্ট্রিমিংয়ের সবচেয়ে বড় প্ল্যাটফর্ম স্পটিফাই। গত কয়েক বছরে প্ল্যাটফর্মটির জনপ্রিয়তা হুহু করে বেড়েছে। প্রতি মাসে এর ব্যবহারকারীর সংখ্যা ছাড়িয়েছে ৪৩৩ মিলিয়ন! আলোচিত এই প্রতিষ্ঠানের মধ্যপ্রাচ্য, দক্ষিণ এশিয়া ও আফ্রিকা বিভাগের হেডকোয়ার্ডার অবস্থিত দুবাইতে। সম্প্রতি আমন্ত্রিত অতিথি হিসেবে সেই কার্যালয় পরিদর্শন করেছেন বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড ‘অ্যাশেজ’র ভোকাল জুনায়েদ ইভান।

গত ১৫ নভেম্বর স্পটিফাই কার্যালয়ে যান ইভান। সেখানে তাকে স্বাগত জানান প্রতিষ্ঠানটির আর্টিস্ট অ্যান্ড লেভেল পার্টনারশিপ কো-অর্ডিনেটর মোহাম্মদ ইকরামুজ্জামান ও এডিটোরিয়াল কো-অর্ডিনেটর মির রাসেল আহমেদ। স্পটিফাইতে বাংলাদেশি হিসেবে এই দুজনই কর্মরত রয়েছেন বলে জানা গেছে।

দুবাই সফর ও স্পটিফাই কার্যালয় পরিদর্শনের বিষয়টি বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন জুনায়েদ ইভান নিজেই। তিনি বলেন, ‘স্পটিফাই হলো বর্তমানে পৃথিবীর শীর্ষ মিউজিক নেটওয়ার্ক প্ল্যাটফর্ম। তাদের দুবাই কার্যালয় থেকে আমাকে আমন্ত্রণ জানানো হয়। সেই সুবাদে প্রথম বাংলাদেশি শিল্পী হিসেবে আমি সেখানে গিয়েছি। তারা বেশ আন্তরিকতার সঙ্গে আমাকে স্বাগতম জানিয়েছেন, কিছু উপহার দিয়েছেন। এছাড়া আমরা পেশাদার কিছু চুক্তিও সম্পন্ন করেছি।’

ইভান জানান, স্পটিফাইতে তাদের অফিসিয়াল কোনও অ্যাকাউন্ট ছিলো না। তবে বহু মানুষ নামে-বেনামে ‘অ্যাশেজ’র গানগুলো আপলোড করত। এ বিষয়টি নিয়ে স্পটিফাই কর্তাদের সঙ্গে আলোচনা করেছেন ইভান। কয়েকদিনের মধ্যেই ব্যান্ডটির অফিসিয়াল অ্যাকাউন্টসহ সবগুলো গান এই প্ল্যাটফর্মে প্রকাশ হবে।

স্পটিফাই কার্যালয়ে গাইলেন জুনায়েদ ইভান শুধু তাই নয়, ইভানকে নিয়ে ভিডিও কনটেন্টও বানিয়েছে স্পটিফাই। যেখানে এই ব্যান্ড তারকার ভিডিও বার্তার সঙ্গে থাকছে গানও। প্রচারণামূলক কার্যক্রম হিসেবে এটি অন্তর্জালে প্রকাশ করবে প্রতিষ্ঠানটি।

এছাড়া স্পটিফাইয়ের সঙ্গে কিছু বড় প্রজেক্ট করার বিষয়েও সফল আলোচনা হয়েছে বলে জানালেন ‘অ্যাশেজ’র দলনেতা। তবে সেই প্রজেক্ট নিয়ে এখনই বিস্তারিত বলা বারণ।

গত ১৩ নভেম্বর দুবাই সফরে গেছেন জুনায়েদ ইভান। আগামী ১৯ নভেম্বর তিনি দেশে ফিরবেন। এর পরদিনই অংশ নেবেন বাংলাদেশ ইউনিভার্সিটির বিবিএ ফেস্টের কনসার্টে।

/কেআই/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প