বিজয় দিবসে ভুয়া মুক্তিযোদ্ধার মুখোশ উন্মোচন...

বিনোদন রিপোর্ট
১৬ ডিসেম্বর ২০২২, ০০:৫৮আপডেট : ১৬ ডিসেম্বর ২০২২, ১৭:৩০

বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনে প্রচার হবে বিশেষ নাটক ‘সত্যি কথা বলছি’। এস এ হক অলিকের রচনায় নাটকটি প্রযোজনা করেছেন মাহবুবা ফেরদৌস। 

অভিনয় করেছেন আবুল হায়াত, ডলি জহুর, ইমন, সালাহ খানম নাদিয়া, মোহাম্মদ বারী, ফাহমিদা শারমিন, জিয়াউল হাসান কিসলু, সালমান আরাফাত, সোলাইমান খোকা, দেওয়ান সাইফুল ইসলাম প্রমুখ।

নাটকের গল্প প্রসঙ্গে রচয়িতা অলিক জানান, চার তরুণ স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে মুক্তিযোদ্ধাদের সম্মাননা দেওয়ার পরিকল্পনা করে। এ লক্ষ্যে তারা ঢাকা থেকে ট্রেনযোগে জামালপুরের উদ্দেশে রওনা হয়। মাঝপথে ট্রেনে একজন বয়স্ক যাত্রী অসুস্থ হয়ে গেলে তারা জামালপুরের আগেই একটি স্টপেজে নেমে লোকটিকে নিয়ে হাসপাতালে যায়। কিন্তু ডাক্তার তার প্রাথমিক চিকিৎসা শেষে কিছু দিন ওই হাসপাতালে থাকার পরামর্শ দেন।

সেই মুহূর্তে চার বন্ধুর একজন লোকটিকে দেখাশোনার জন্য হাসপাতালে থেকে যায়। বাকি তিন জন জামালপুরের উদ্দেশে যাত্রা করে। তবে বয়স্ক লোকটি হাসপাতালে থাকতে চায় না। জামালপুরে বিশেষ কাজের জন্য যেতে চায়। ওই রাতেই তিনি হাসপাতাল থেকে পালিয়ে যান। 

অলিক বলেন, ‘গল্পের এই পর্যায়ে দেখা যাবে বিস্ময়। পরদিন জামালপুরে মুক্তিযোদ্ধার সম্মাননা দেওয়ার সময় হঠাৎ সেখানে ওই লোকটিকে দেখতে পায় তরুণরা। তিনি চিৎকার করে কিছু বলতে চান। কী বলতে চান সেই মানুষটি, শুনতে হলে দেখতে হবে নাটকটি।’

বিশেষ নাটকটি প্রচার হবে ১৬ ডিসেম্বর রাত ৯টায়, বিটিভিতে। 

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প