বড়দিনে ‘মেরিয়ান’ চরিত্রে অর্ষা

বিনোদন রিপোর্ট
২২ ডিসেম্বর ২০২২, ১৫:৪৬আপডেট : ২২ ডিসেম্বর ২০২২, ১৬:২৯

জন আমেরিকায় থাকে। চাচার মৃত্যুর খবর শোনার পর দ্রুত দেশে ফেরে। চাচাকে খুব মিস করে সে। নিয়মিত সমাধিস্থলে গিয়ে মোমবাতি জ্বালে। প্রতিদিনই সেখানে একটি মেয়েকে দেখতে পায় জন। যে সমাধিগুলো অন্ধকারে থাকে, মেয়েটি সেগুলোতে মোমবাতি জ্বালিয়ে দেয় এবং প্রার্থনা করে। জানতে পারে, মেয়েটির নাম মেরিয়ান। 

এখানে জন চরিত্রে দেখা যাবে মনোজ প্রামাণিককে। আর মেরিয়ান চরিত্রে অর্ষা।

দুজনকে নিয়ে এমন ভিন্ন গল্পের নাটক ‘মেরিয়ান’ রচনা করেছেন মেসবাহ উদ্দীন সুমন। আর পরিচালনা করেছেন জয়ন্ত রোজারিও। এর বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন ফারুক আহমেদ, মিলি বাশার প্রমুখ। 

একটি দৃশ্যে মনোজ ও অর্ষা নির্মাতা জয়ন্ত রোজারিও বলেন, ‘বড়দিনকে ঘিরে আমরা একটা প্রেমময় ভিন্ন গল্প উপস্থাপন করার চেষ্টা করেছি। তাতে প্রধান দুই অভিনয়শিল্পী দারুণ কাজ করেছেন। গল্পের একটা পর্যায়ে মেরিয়ানের প্রেমে পড়ে যায় জন। কিন্তু জন যত মেরিয়ানের কাছে যেতে চায়, সে তত নিজেকে লুকিয়ে ফেলতে চায়। কেন এমনটা হয়, সেটির জবাব মিলবে নাটকটিতে।’

বড়দিন উপলক্ষে ২৫ ডিসেম্বর রাত ৯ টায় মাছরাঙা টেলিভিশনে প্রচার হবে ‘মেরিয়ান’। আরেকটি দৃশ্যে অর্ষা

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
মা হারালেন অর্ষা
মা হারালেন অর্ষা
‘ভালোবাসার কিচেন’-এ রান্না করবেন তারকা দম্পতিরা
‘ভালোবাসার কিচেন’-এ রান্না করবেন তারকা দম্পতিরা
কাউকে ভালোবাসলে সম্মানের সঙ্গে বাসুন: অর্ষা 
ভালোবাসার ঘরে প্রথম ভ্যালেন্টাইনস ডেকাউকে ভালোবাসলে সম্মানের সঙ্গে বাসুন: অর্ষা 
এর জন্যই তবে দম নিচ্ছিলেন সিয়াম!
এর জন্যই তবে দম নিচ্ছিলেন সিয়াম!
বিনোদন বিভাগের সর্বশেষ
ডিক্যাপ্রিও’র শতকোটি ডলারের রিয়েল এস্টেট সাম্রাজ্য
ডিক্যাপ্রিও’র শতকোটি ডলারের রিয়েল এস্টেট সাম্রাজ্য
স্বামী ফাহাদ গ্রেফতার, পুলিশের আচরণে ক্ষুব্ধ অভিনেত্রী স্বরা ভাস্কর
স্বামী ফাহাদ গ্রেফতার, পুলিশের আচরণে ক্ষুব্ধ অভিনেত্রী স্বরা ভাস্কর
দুই বাংলার সিনেমায় সহযোগিতা বাড়ছে, বদলাচ্ছে নির্ভরতার সমীকরণ
দুই বাংলার সিনেমায় সহযোগিতা বাড়ছে, বদলাচ্ছে নির্ভরতার সমীকরণ
খুরশীদ আলমের জীবন ও সংগীত নিয়ে প্রামাণ্যচিত্র ‘হৃদয়ে কী সুর বাজে’
খুরশীদ আলমের জীবন ও সংগীত নিয়ে প্রামাণ্যচিত্র ‘হৃদয়ে কী সুর বাজে’
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের নিন্দা, দ্রুত পুনঃস্থাপনের আহ্বান উদীচীর
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের নিন্দা, দ্রুত পুনঃস্থাপনের আহ্বান উদীচীর