‘ভালোবাসার কিচেন’-এ রান্না করবেন তারকা দম্পতিরা

বিনোদন রিপোর্ট
১২ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:২১আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:৪১

ভালোবাসা দিবস উপলক্ষে টিভি পর্দার প্রিয়মুখ এফএস নাঈম ও নাদিয়া দম্পতি তৈরি করেছেন একটি বিশেষ রান্নাঘর। তার নাম ‘ভালোবাসার কিচেন’। এই রান্নাঘরে রান্না হবে মজার মজার রেসিপি, হবে খাওয়া দাওয়া এবং জম্পেশ আড্ডা। এখানে অংশগ্রহণ করবেন জনপ্রিয় তারকা দম্পতিরা। রান্না করবেন তারা নিজেরাই। আর এই আয়োজনটি করেছে মাছরাঙা টেলিভিশন। ‘ভালোবাসার কিচেন’- এ মোস্তাফিজুর নুর ইমরান-নাজিয়া হক অর্ষা দম্পতি

ভালোবাসা দিবসকে কেন্দ্র করে মাছরাঙা’র বিশেষ আয়োজন ‘ভালোবাসার কিচেন’ উপস্থাপনা করবেন নাঈম-নাদিয়া দম্পতি। সাত পর্বের এ অনুষ্ঠানে বিভিন্ন অঙ্গনের তারকা দম্পতিরা তাদের পছন্দের রেসিপি রান্না করে দেখাবেন।

১৪ ফেব্রুয়ারি থেকে টানা সাতদিন অনুষ্ঠানটি প্রচার হবে সন্ধ্যা ৭:৩০ মিনিটে। ‘ভালোবাসার কিচেন’- এ মাসুমা রহমান নাবিলা-জোবায়দুল হক রিম দম্পতি

প্রথম পর্বে থাকবেন অভিনেত্রী ও মডেল মাসুমা রহমান নাবিলা ও তার স্বামী জোবায়দুল হক রিম।

পরবর্তী পর্বগুলোতে থাকবেন অভিনেত্রী শারমীন জোহা শশী ও তার স্বামী খালিদ হোসেন অভি, ফাতেমা তুজ জোহরা ও তার স্বামী সৌমিক আহমেদ, নাজিয়া হক অর্ষা ও তার স্বামী মোস্তাফিজুর নুর ইমরান, শিয়ানা শাহবা ও তার স্বামী সৌভিক আহমেদ, কায়নাত আহমেদ ও তার স্বামী অনম বিশ্বাস, অভিনেত্রী সালহা খানম নাদিয়া ও তার স্বামী সালমান আরাফাত। ‘ভালোবাসার কিচেন’- এ সালহা খানম নাদিয়া-সালমান আরাফাত দম্পতি

অনুষ্ঠানটি সম্পর্কে নাদিয়া বলেন, ‘এটি শুধু রান্নার অনুষ্ঠান নয়। এখানে দু’জনের গল্প, খুনসুটি, শেয়ারিং, কেয়ারিংসহ সংসারজীবনের নানা বিষয় উঠে আসবে। গত বছরও একই চ্যানেলে অনুষ্ঠানটি করেছি। বেশ সাড়া পেয়েছিলাম। আশা করি, এবারও দর্শকরা উপভোগ করবেন।’ ‘ভালোবাসার কিচেন’ অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন নাঈম-নাদিয়া দম্পতি

অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন জেড আই ফয়সাল।

/সিবি/
সম্পর্কিত
মা হারালেন অর্ষা
মা হারালেন অর্ষা
নাঈম-নাদিয়াকে নিয়ে এবারের ‘পাঁচফোড়ন’
নাঈম-নাদিয়াকে নিয়ে এবারের ‘পাঁচফোড়ন’
নিজেদের বিয়েতে হোলিতে মেতেছিলেন নাদিয়া-সালমান
নিজেদের বিয়েতে হোলিতে মেতেছিলেন নাদিয়া-সালমান
তাদের ‘মিলন হবে কতদিনে’
তাদের ‘মিলন হবে কতদিনে’
বিনোদন বিভাগের সর্বশেষ
ইন্ডাস্ট্রিতে কাস্টিং কাউচের অস্তিত্ব রয়েছে: শ্রেয়া ঘোষাল
ইন্ডাস্ট্রিতে কাস্টিং কাউচের অস্তিত্ব রয়েছে: শ্রেয়া ঘোষাল
 শিল্পীদের জ্ঞান সীমিত, রাজনৈতিক প্রশ্ন করবেন না: শ্বেতা
 শিল্পীদের জ্ঞান সীমিত, রাজনৈতিক প্রশ্ন করবেন না: শ্বেতা
শুটিংয়ে ১৭ বার চড় খেয়েছিলেন আমির, কী হয়েছিল তার সঙ্গে
শুটিংয়ে ১৭ বার চড় খেয়েছিলেন আমির, কী হয়েছিল তার সঙ্গে
ঢাকার পর নিউ ইয়র্কের মঞ্চে বন্যা মির্জা
ঢাকার পর নিউ ইয়র্কের মঞ্চে বন্যা মির্জা
ব্যাংকার থেকে হলেন ‘মহানায়ক’ বুলবুল আহমেদ
ব্যাংকার থেকে হলেন ‘মহানায়ক’ বুলবুল আহমেদ