বিমানবন্দর তো বটেই, পরিবারের মধ্যেও যে কোনও প্রবাসীর লাগেজ নিয়ে চলে টানাটানি! এমনই এক প্রেক্ষাপট নিয়ে নাটক নির্মাণ করেছেন জিয়াউদ্দিন আলম।
‘প্রবাসীর লাগেজ’ নামের এই নাটকের প্রধান চরিত্রে অভিনয় করেছেন জামিল হোসাইন। জুয়েল এলিনের গল্পে নির্মিত এ নাটকের বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন আফ্রি সেলিনা, আমীন আজাদ, রেশমা আহমেদ, সেলজুক তারেক, স্নিগ্ধা হোসাইনসহ অনেকে।
সদ্য নির্মিত এই নাটক প্রসঙ্গে জামিল হোসাইন বলেন, ‘এ নাটকে আমি একজন প্রবাসীর চরিত্রে অভিনয় করেছি। সব প্রবাসীর নির্মম বাস্তবতা নিয়ে গল্প এটি। আশা করছি দর্শকরা কাজটি পছন্দ করবেন।’
পরিচালক জিয়াউদ্দিন আলম বলেন, ‘কেউ বিদেশ থেকে দেশে আসার পরে পরিবার ও ভাই-বোন-স্বজনদের চাওয়া-পাওয়ার গল্প এটি।’
নাটকটি উন্মুক্ত হয়েছে ২২ ডিসেম্বর বিকালে স্কাইভিউ নামের ইউটিউব চ্যানেলে।




