১৮ বছরে বৈশাখী টেলিভিশন, দিনব্যাপী নানা আয়োজন

বিনোদন রিপোর্ট
২৭ ডিসেম্বর ২০২২, ০০:১১আপডেট : ২৭ ডিসেম্বর ২০২২, ১৭:৩০

সম্প্রচারের ১৮ বছরে পদার্পণ করলো বৈশাখী টেলিভিশন। ২০০৫ সালের এই দিনে (২৭ ডিসেম্বর) মুক্তিযুদ্ধের চেতনা ও বাঙালি সংস্কৃতি লালনের অঙ্গীকার নিয়ে শুরু হয় চ্যানেলটির সম্প্রচার।

নতুন বছরে পা রাখার গৌরবময় সময়টাকে স্মরণীয় করে রাখতে দিনব্যাপী বৈশাখীর পর্দা সাজানো হয়েছে গান, নাটকসহ নানাবিধ সরাসরি অনুষ্ঠান দিয়ে। সকাল ৮টা ২৫ মিনিটে শুরু হবে ‘১৮ বছরে বৈশাখী’ শিরোনামে সরাসরি সংগীতানুষ্ঠান, চলবে রাত ৯টা পর্যন্ত। অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে থাকছে দেশের স্বনামখ্যাত রাজনীতিক ও সাংস্কৃতিক অঙ্গনের গুণী ব্যক্তিত্বদের শুভেচ্ছা বক্তব্য। 

চ্যানেলটির প্রোগ্রাম ম্যানেজার লিটু সোলায়মানের প্রযোজনায় সরাসরি বৈশাখীর সংগীতানুষ্ঠান ‘১৮ বছরে বৈশাখী’ প্রচার হবে ৯টি সেগমেন্টে। প্রথম সেগমেন্ট শুরু হবে সকাল ৮টা ২৫ মিনিটে। তাসনুভা মোহনার উপস্থাপনায় দেশাত্মবোধক সংগীত পরিবেশন করবেন শবনম প্রিয়াংকা ও তিমির নন্দী। সকাল ৯টা ১৫ মিনিটে শুরু হওয়া দ্বিতীয় সেগমেন্টে রবীন্দ্র- নজরুলসংগীত গাইবেন দেবলিনা সুর ও ইউসুফ আহমেদ খান। সকাল ১০টা ২৫ মিনিটে আধুনিক গান গাইবেন রাজীব ও প্রিয়াংকা বিশ্বাস, বেলা ১১টায় গাইবেন খুরশিদ আলম ও নদী।

সানজিদা তন্বীর উপস্থাপনায় দুপুর ১২টায় আধুনিক গান গাইবেন আগুন ও ইয়াসমিন লাবণ্য। দুপুর ১টায় ফোক গান পরিবেশন করবেন রাফাত ও ইসরাত জাহান জুঁই। দুপুর ২টা ৪৫ মিনিটে ফোক গান পরিবেশন করবেন গামছা পলাশ ও মুনিয়া মুন। আফরিন অথৈয়ের উপস্থাপনায় সন্ধ্যা ৫টা ৩০ মিনিটে ফোক গান পরিবেশন করবেন ফকির শাহাবুদ্দিন ও রেখা সুফিয়ানা। রাত ৮টায় ফোক গানে অংশ নেবেন বিন্দু কণা।

বাসর ঘরে চোর সরাসরি সংগীতানুষ্ঠান ছাড়াও প্রচার হবে দুটি একক নাটক। রাত ৯টায় প্রচার হবে মহিন খানের রচনা ও পরিচালনায় ‘বাসর ঘরে চোর’। এতে অভিনয় করেছেন রাশেদ সীমান্ত, অহনা রহমান, আমানুল হক হেলাল, রত্না খান, সিদ্দিক মাস্টার প্রমুখ। রাত ১০টায় প্রচার হবে মমিনুল ইসলাম তানিনের পরিচালনায় ‘মোহ মায়া’। এতে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, শিল্পী সরকার অপু, অবিদ রেহান, জয়ীতা মহলানবিশ প্রমুখ। 

রাত ১২টায় প্রচার হবে মেগা ধারাবাহিক ‘বুড়া জামাই’। জাকির হোসেন উজ্জ্বলের রচনায়, আহমেদ রোহান রুবেল ও হানিফ খানের পরিচালনায় এতে অভিনয় করেছেন জাহিদ হাসান, কেয়া পায়েল, সাজু খাদেম, মনিরা মিঠু, আরফান আহমেদ, আমিন আজাদ, মানসী প্রকৃতি প্রমুখ।

১৮ বছরে পদার্পণ উপলক্ষে বৈশাখী টেলিভিশনের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক টিপু আলম মিলন বলেন, ‘আমাদের জন্য এদিনটি বড়ই আনন্দের। ১৮টি বছর একটি চ্যানেলের জন্য কম কথা নয়। এই দীর্ঘ পথপরিক্রমায় যারা বৈশাখী টেলিভিশনের সঙ্গে ছিলেন, এখনও যারা আছেন তাদের আন্তরিক প্রচেষ্টা এবং দর্শকদের অফুরন্ত ভালোবাসার কারণেই এটা সম্ভব হয়েছে। ১৮ বছরে বৈশাখীর বিশেষ আয়োজন দর্শকদের ভালো লাগবে বলে আমাদের বিশ্বাস।’ খুরশিদ আলম

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প