সারপ্রাইজ ট্যুরে দুবাই যাচ্ছেন মিম

বিনোদন রিপোর্ট
২৮ ডিসেম্বর ২০২২, ১৬:৪৩আপডেট : ২৮ ডিসেম্বর ২০২২, ২০:০৯

ছয় বছরের গোপন প্রেমকে পূর্ণতা দিয়েছেন চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। ব্যাংক কর্মকর্তা সনি পোদ্দারের সঙ্গে এ বছরের ৪ জানুয়ারি মালা বদল করেছেন তিনি। ব্যক্তিগত জীবনে সুখ-আনন্দ আর ক্যারিয়ার সাফল্যে কেটে গেছে তাদের প্রথম বছর। আর কয়েক দিন পরই মিম-সনির প্রথম বিবাহবার্ষিকী।

বলা নিষ্প্রয়োজন, আসন্ন ৪ জানুয়ারি মিম ও সনির জন্য অত্যন্ত বিশেষ দিন হতে যাচ্ছে। দিনটিকে আরও বেশি স্মরণীয় করে রাখতে মধ্যপ্রাচ্যের সবচেয়ে জনপ্রিয় শহর দুবাইতে উড়াল দিচ্ছেন এই দম্পতি। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) ঢাকা থেকে দুবাই যাবেন তারা। খবরটি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন মিম।

নতুন বছরের পরিকল্পনা জানতে চাওয়ায় তিনি দুবাই সফরের বিষয়টি জানান। মিম বলেন, ‘মূলত বিবাহবার্ষিকীর জন্যই আমরা দুবাই ট্যুরে যাচ্ছি। প্রথম বিবাহবার্ষিকী উপলক্ষে সনি আমাকে এই সারপ্রাইজ দিচ্ছে। যেহেতু এরমধ্যে থার্টিফার্স্টও পড়ছে, তাই দুবাইয়ের নিউ ইয়ার উদযাপনেও অংশ নেবো।’

মিম ও সনি পোদ্দার মিম জানান, ১০ দিনের সফরে তারা দুবাই পাড়ি জমাচ্ছেন। নতুন বছরের ৮ জানুয়ারি ফিরে আসবেন ঢাকায়।

এসে আবার বসে থাকার ফুরসত নেই। উড়াল দিতে হবে কলকাতায়। ঢাকায় ফেরার একদিন পরই তিনি চলে যাবেন টলিউডের শহরে। কারণ, সেখানেই তার নতুন সিনেমার কাজ। ঢাকার নির্মাতা সঞ্জয় সমদ্দারের পরিচালনায় সিনেমাটির নাম ‘মানুষ’।

প্রযোজনার পাশাপাশি এই সিনেমায় অভিনয় করছেন টলিউড সুপারস্টার জিৎ। এতে জিতের সঙ্গেই দেখা যাবে মিমকে। এটি এই জুটির দ্বিতীয় সিনেমা। এর আগে তারা একসঙ্গে ‘সুলতান দ্য সেভিয়র’ ছবিতে অভিনয় করেছিলেন।

জিতের সঙ্গে মিম মিম জানালেন, কিছু দিন আগেই কলকাতায় গিয়েছিলেন তিনি। তখন তার অংশের অনেকখানি শুটিং সম্পন্ন হয়েছে। বাকিটা ১০ জানুয়ারি থেকে শুরু হবে।

/কেআই/এমওএফ/
সম্পর্কিত
সব কমিটি বাতিল, ভাঙছে কি মমতার তৃণমূল
সব কমিটি বাতিল, ভাঙছে কি মমতার তৃণমূল
ইউনিয়ন কক্ষে কোটি টাকা, ক্যাম্পাসে শয়নকক্ষ; কলকাতার কলেজে তোলপাড়
ইউনিয়ন কক্ষে কোটি টাকা, ক্যাম্পাসে শয়নকক্ষ; কলকাতার কলেজে তোলপাড়
অভিষেকের ওপর হামলার ঘটনায় বিজেপিকে নিশানা মমতার
অভিষেকের ওপর হামলার ঘটনায় বিজেপিকে নিশানা মমতার
তৃণমূল সাংসদ অভিষেকের ওপর হামলা, ডিম-পাথর নিক্ষেপের পর ‘চোর চোর’ স্লোগান
তৃণমূল সাংসদ অভিষেকের ওপর হামলা, ডিম-পাথর নিক্ষেপের পর ‘চোর চোর’ স্লোগান
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প