ফের অনস্ক্রিনে জুটি হচ্ছেন আলমগীর-রুনা লায়লা

বিনোদন রিপোর্ট
২৮ ডিসেম্বর ২০২২, ১৭:৪৫আপডেট : ২৮ ডিসেম্বর ২০২২, ১৭:৪৫

আলমগীর ও রুনা লায়লা; একজন ঢাকাই সিনেমার কিংবদন্তি অভিনেতা, অন্যজন বাংলা গানের অবিস্মরণীয় গায়িকা। অফস্ক্রিন তথা বাস্তবে তারা স্বামী-স্ত্রী। দুই দশকের বেশি সময় ধরে সংসার করছেন দেশের এ নক্ষত্রদ্বয়। তবে একসঙ্গে তাদেরকে পর্দায় সেভাবে পাওয়া যায়নি।

কেবল একটি সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছিলেন তারা। সেটাও ২৭ বছর আগে। সিনেমার নাম ‘শিল্পী’; পরিচালনা করেছিলেন চাষী নজরুল ইসলাম।

দীর্ঘদিন পর আবারও একসঙ্গে পর্দায় হাজির হচ্ছেন আলমগীর ও রুনা লায়লা। তাদেরকে নিয়ে একটি বিজ্ঞাপনচিত্র বানাচ্ছেন নির্মাতা অনন্য মামুন। চমকের শেষ এখানেই নয়, এই চিত্রে আলমগীর-রুনা লায়লার সঙ্গে থাকছেন আঁখি আলমগীরও। তিনি আলমগীরের প্রথম সংসারের কন্যা। ফলে প্রথমবার একসঙ্গে পর্দায় দেখা যাবে তাদের তিনজনকে।

জানা গেছে, একটি রিয়েল এস্টেট কোম্পানির প্রচারে নির্মিত হচ্ছে বিজ্ঞাপনচিত্রটি। আগামী ১০ জানুয়ারি হবে এর শুটিং।

আলমগীর ও রুনা লায়লার সঙ্গে আঁখি অনন্য মামুন বলেন, ‘তাদের মতো কিংবদন্তিকে নিয়ে কাজ করতে পারা সৌভাগ্যের এবং অবশ্যই আনন্দের। এটা আমার জন্য অনেক বিশেষ একটি কাজ হতে যাচ্ছে। বিজ্ঞাপনের গল্প তাদেরকে ঘিরেই সাজানো। সুতরাং এখানে অন্য কাউকে কল্পনা করতে পারিনি।’

উল্লেখ্য, ৫৩ বছর ধরে পেশাদার সংগীতশিল্পী হিসেবে কাজ করছেন রুনা লায়লা। বাংলাদেশের পাশাপাশি ভারত ও পাকিস্তানেও তিনি সুনাম কুড়িয়েছেন। হাজার হাজার গানে তিনি জয় করেছেন একাধিক প্রজন্মের মন। অন্যদিকে আলমগীরের সিনে ক্যারিয়ারও প্রায় পঞ্চাশ বছরের। দেশের সিনেমায় সবচেয়ে বেশি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া অভিনেতা তিনি।

‘শিল্পী’ সিনেমার দৃশ্যে আলমগীর ও রুনা লায়লা আলমগীরের কন্যা আঁখিও অভিনয় করেছিলেন। তবে সেটা শিশুশিল্পী হিসেবে, ‘ভাত দে’ সিনেমায়। বড় হয়ে তিনি গানের পথ বেছে নেন এবং জনপ্রিয়তা লাভ করেন।

/কেআই/
সম্পর্কিত
সাবিনা ইয়াসমীনকে নিয়ে যা বললেন রুনা লায়লা
সাবিনা ইয়াসমীনকে নিয়ে যা বললেন রুনা লায়লা
ঢাকার ৪১৬ বছর: চলচ্চিত্রের অর্ধশতাধিক গুণীজনকে সম্মাননা
ঢাকার ৪১৬ বছর: চলচ্চিত্রের অর্ধশতাধিক গুণীজনকে সম্মাননা
শিল্পকলায় প্রথম একক কনসার্ট, দর্শকদের ভালোবাসায় সিক্ত রুনা লায়লা
শিল্পকলায় প্রথম একক কনসার্ট, দর্শকদের ভালোবাসায় সিক্ত রুনা লায়লা
শিল্পকলায় ৬২ বছরে রুনা লায়লাকে নিয়ে কোনও আয়োজন হয়নি কেন
শিল্পকলায় ৬২ বছরে রুনা লায়লাকে নিয়ে কোনও আয়োজন হয়নি কেন
বিনোদন বিভাগের সর্বশেষ
‘বিগ বস’-এর শুটিং সেটে বিরক্ত হলেন সালমান খান
‘বিগ বস’-এর শুটিং সেটে বিরক্ত হলেন সালমান খান
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
ইন্ডাস্ট্রিতে কাস্টিং কাউচের অস্তিত্ব রয়েছে: শ্রেয়া ঘোষাল
ইন্ডাস্ট্রিতে কাস্টিং কাউচের অস্তিত্ব রয়েছে: শ্রেয়া ঘোষাল
 শিল্পীদের জ্ঞান সীমিত, রাজনৈতিক প্রশ্ন করবেন না: শ্বেতা
 শিল্পীদের জ্ঞান সীমিত, রাজনৈতিক প্রশ্ন করবেন না: শ্বেতা
শুটিংয়ে ১৭ বার চড় খেয়েছিলেন আমির, কী হয়েছিল তার সঙ্গে
শুটিংয়ে ১৭ বার চড় খেয়েছিলেন আমির, কী হয়েছিল তার সঙ্গে