তুষার জমা সড়কে গুরুতর আহত ‌‘অ্যাভেঞ্জার্স’ তারকা

বিনোদন ডেস্ক
০২ জানুয়ারি ২০২৩, ২০:৫৭আপডেট : ১০ জানুয়ারি ২০২৩, ১১:৩৮

মার্কিন মার্ভেল অভিনেতা জেরেমি রেনার দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। রবিবার (২ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের নেভাদায় ঝড়ে জমে থাকা তুষার সরাতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েন ৫১ বছর বয়সী এই অভিনেতা। 

বিবিসি জানিয়েছে, হাসপাতালে ভর্তির সময় অভিনেতার অবস্থা সংকটজনক হলেও বর্তমান অবস্থা স্থিতিশীল। জেরেমি রেনারের মুখপাত্র জানিয়েছেন, রবিবার দিনের শুরুর দিকে ঘটনাটি ঘটে। দুর্ঘটনাস্থল থেকে তাকে উড়োজাহাজে করে হাসপাতালে নেওয়া হয়। 

নেভাদা অঙ্গরাজ্যের রেনো থেকে প্রায় ২৫ মাইল দূরে জেরেমি রেনারের বাড়ি। অঞ্চলটিতে কয়েকদিন ধরে ভারী তুষারঝড় বয়ে গেছে। জমেছে কঠিন বরফ। 

‘দ্য হার্ট লকার’ ও ‘দ্য টাউন’ ছবির জন্য জেরেমি রেনার দুইবার অস্কার মনোনয়ন পেয়েছিলেন। তাকে দেখা গেছে ‘মিশন ইমপসিবল’, ‘দ্য অ্যাভেঞ্জার্স’, ‘আমেরিকান হাসল’, ‘অ্যারাইভাল’-এর মতো জনপ্রিয় সিনেমায়। 

রেনার এখন ‘মেয়র অব কিংসটাউন’-এ অভিনয় করছেন। চলতি জানুয়ারি মাসেই সিরিজটির দ্বিতীয় কিস্তি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

সূত্র: বিবিসি

/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প