কিছু দিনের মধ্যে বড় কাজের খবর পাবেন: তিশা

বিনোদন রিপোর্ট
০৯ জানুয়ারি ২০২৩, ২০:১৫আপডেট : ১০ জানুয়ারি ২০২৩, ১১:৩৬

নুসরাত ইমরোজ তিশা। টিভি ও সিনেমা পর্দায় যার দৃপ্ত পদচারণা ছিল প্রায় দুই দশকের। এমনকি বিয়ের পরেও কাজের গতিতে ভাটা নামেনি। তবে মাতৃত্বকালীন সময়ে একেবারেই আড়ালে চলে যান তিশা।

সম্প্রতি ছোট ছোট কিছু কাজ নিয়ে ক্রমশ পর্দায় হাজির হচ্ছেন এই অভিনেত্রী। তবে এ পর্যায়ে এসে সোমবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় জানালেন বড় খবরের আভাস। সঙ্গে এটুকুও বললেন মাঝের সময়টুকু শুটিং ক্যামেরাটাকে মিস করার বিষয়টি।

তিশার ভাষ্যে, ‘অনেক দিন, সপ্তাহ, মাস ক্যামেরার সামনে থাকা মিস করেছি। কারণ, ক্যামেরার সামনে আমি সবচেয়ে আনন্দে থাকি।’ 

জানান, কন্যা ইলহাম ক্রমশ বড় হচ্ছে। ফলে তারও কাজের গতি বাড়ছে। তিনি বলেন, ‘আস্তে আস্তে ইলহামও বড় হচ্ছে, আলহামদুলিল্লাহ! আমি কাজে বের হলে সে বাবার (মোস্তফা সরয়ার ফারুকী) সাথে থাকতে পারে। সেজন্য আবার কাজ শুরু করেছি। তবে অল্প অল্প করে।’ 

জানান, শুরুটা কয়েকটি বিজ্ঞাপনের কাজ দিয়ে করেছেন। তবে শিগগিরই বড় কাজেও অংশ নেবেন। তার ভাষায়, ‘কিছু দিনের মধ্যে বড় কিছু কাজের খবর পাবেন।’

ইলহামের প্রথম জন্মদিনে বাবা-মায়ের সঙ্গে ফারুকী পরিচালিত ‘পারাপার’ স্বল্পদৈর্ঘ্য সিনেমায় অভিনয় করেছিলেন তিশা, সেখান থেকেই তাদের চেনাজানা। পরে ‘সিক্সটি নাইন’ নাটক করতে গিয়ে ভালো বন্ধুত্ব তৈরি হয় দুজনের। বন্ধুত্ব থেকে প্রেম। দীর্ঘদিনের সেই প্রেম থেকে ২০১০ সালের ১৬ জুলাই তারা বিয়ে করেন। 

২০২২ সালের ৫ জানুয়ারি এই দম্পতির ঘর আলো করে আসে ইলহাম নুসরাত ফারুকী।

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
কারও সিনেমা হারাম মনে হলে দেখবে না
ব্রাহ্মণবাড়িয়ার ঘটনায় ফারুকী  কারও সিনেমা হারাম মনে হলে দেখবে না
স্বাধীনতার পক্ষ-বিপক্ষ বাইনারি নতুনভাবে দেখার সময় এসেছে: ফারুকী 
স্বাধীনতার পক্ষ-বিপক্ষ বাইনারি নতুনভাবে দেখার সময় এসেছে: ফারুকী 
ছায়ানটে হামলাকারীদের আইনের আওতায় আনা হচ্ছে: সংস্কৃতি উপদেষ্টা
ছায়ানটে হামলাকারীদের আইনের আওতায় আনা হচ্ছে: সংস্কৃতি উপদেষ্টা
‘আমাকে আরও আক্রমণ করার জন্য তৈরি হতে অনুরোধ করছি’
‘আমাকে আরও আক্রমণ করার জন্য তৈরি হতে অনুরোধ করছি’
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প