প্রচারে আসছে ‘অভিনেত্রী’ পড়শীর নতুন নাটক

বিনোদন রিপোর্ট
১৮ জানুয়ারি ২০২৩, ১৫:২২আপডেট : ১৮ জানুয়ারি ২০২৩, ১৯:০৫

গায়িকা সাবরিনা পড়শী সম্প্রতি অভিনয় করেছেন একটি নাটকে। নাম ‘লাভ স্টেশন’। রচনা ও পরিচালনায় মহিদুল মহিম। ডিসেম্বরের প্রথম তিন দিনে দেশের উত্তর-পূর্বাঞ্চলে নাটকটির শুটিং সেরে এসেছেন তিনি। সঙ্গে ছিলেন অভিনেতা ফারহান আহমেদ জোভান।

বিশেষ এই নাটকটি এবার প্রচারে আসছে। বৈশাখী টেলিভিশন সূত্র বলছে, ১৯ জানুয়ারি রাত ১০টায় চ্যানেলটিতে প্রচার হবে নাটকটি। 
 
নাটকটি নিয়ে দারুণ আশাবাদী পরিচালক, বিশেষ করে কণ্ঠশিল্পী পড়শীর অনবদ্য অভিনয় মানুষ মনে রাখবে বলে মনে করেন তিনি। নাটকটিতে পড়শীকে দেখা যাবে কণ্ঠশিল্পীর চরিত্রেই।

পরিচালক মহিম বলেন, ‘ভালোবাসা ছাড়া সবকিছুই অর্থহীন। সেটিই ফুটে উঠবে এই নাটকে। পড়শী অসাধারণ অভিনয় করেছেন, যা দর্শকরা দীর্ঘদিন মনে রাখবেন।’ 

প্রচারে আসছে ‘অভিনেত্রী’ পড়শীর নতুন নাটক নাটকে দেখা যাবে, গল্পের নায়ক জোভানের সঙ্গে ঘটনাক্রমে পরিচয় হয় নায়িকা পড়শীর। নাটকে দুজনেই সংগীতশিল্পী। জোভান সৌখিন হলেও পড়শীর ধ্যান-জ্ঞান কিন্তু সংগীতকে ঘিরেই। মা বাবার বারণ সত্ত্বেও সংগীতটাকে আঁকড়ে ধরে আছেন পড়শী। নানা ঘটনায় জোভান-পড়শী মুখোমুখি হয়, কিন্তু দুজনের ভালোবাসার কথা কেউ বলতে পারে না। এভাবেই এগোতে থাকে ‘লাভ স্টেশন’র গল্প।

পড়শীর সঙ্গে প্রথমবার অভিনয়। গান থেকে অভিনয়ে আসা এই তরুণীকে নিয়ে জোভানের একবাক্যে মন্তব্য, ‘গায়িকা হিসেবে ভালো, অভিনেত্রী হিসেবে সম্ভাবনাময়ী।’

উল্লেখ্য, এর আগে পড়শী ‘মারিয়া ওয়ান পিস’, ‘শাদি মোবারক’ শীর্ষক নাটকে কাজ করেছেন। এগুলোতে তাকে দেখা গেছে কলকাতার ঋষি কৌশিক ও ঢাকার মুশফিক ফারহানের সঙ্গে। প্রচারে আসছে ‘অভিনেত্রী’ পড়শীর নতুন নাটক

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
দর্শকদের কাঁদাচ্ছে ‘ফ্যামিলি ম্যান’, জোভান-তটিনী-রাজ ত্রয়ীর আরেক সাফল্য
দর্শকদের কাঁদাচ্ছে ‘ফ্যামিলি ম্যান’, জোভান-তটিনী-রাজ ত্রয়ীর আরেক সাফল্য
তটিনীর প্রাণ বাঁচাতে জোভানের ‘কসম’
তটিনীর প্রাণ বাঁচাতে জোভানের ‘কসম’
সিনেমার চিত্রনাট্য দিয়ে নাটক নির্মাণ!
সিনেমার চিত্রনাট্য দিয়ে নাটক নির্মাণ!
তিন দিনেই কোটির ঘরে, ‘সম্পর্কের গল্প’ দেখে কাঁদছেন দর্শকরা
তিন দিনেই কোটির ঘরে, ‘সম্পর্কের গল্প’ দেখে কাঁদছেন দর্শকরা
বিনোদন বিভাগের সর্বশেষ
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর