‘মহানগর’ সিরিজে আর্টিস্ট না নিয়ে বাদুড় নিলেই ভালো হতো!

বিনোদন রিপোর্ট
১৯ জানুয়ারি ২০২৩, ১৩:১৩আপডেট : ১৯ জানুয়ারি ২০২৩, ১৭:০০

শিরোনামটি মোটেই প্রতিবেদকের মন্তব্য নয়। কথাটি সরাসরি বলেছেন দেশের প্রথম সর্বোচ্চ জনপ্রিয় ওয়েব সিরিজ ‘মহানগর’ নায়ক মোশাররফ করিম। যিনি ওসি হারুন চরিত্রে এই সিরিজে অভিনয় করে ২০২১ সালে দুই বাংলায় ভেসেছেন প্রশংসায়।

মাঝে টানা এক বছর দম নিয়ে ফের নির্মাতা আশফাক নিপুণ পর্দায় হাজির করছেন তুখোড় ওসি হারুনকে। বুধবার (১৮ জানুয়ারি) রাতে রাজধানীর গুলশান ক্লাবের মঞ্চে দাঁড়িয়ে এই সিরিজে কাজ করার অভিজ্ঞতা শেয়ার করেন মোশাররফ করিম। তিনিই শিরোনামের মন্তব্যটি করেন।

পাশে নির্মাতা আশফাক নিপুণকে দাঁড় করিয়ে তার ভাষায়, ‘‘মহানগর’ শুটিং কখনোই আনন্দদায়ক ছিলো না। কারণ, এই সিরিজে আর্টিস্ট না নিয়ে বাদুড় নিলেই ভালো হতো। সারারাত জেগে বাদুড়রা কাজ করতো। পরে অ্যানিমেল চ্যানেলে বিক্রি করে দিলে, তাতে আর্টিস্ট পেমেন্ট লাগতো না। কম খরচে হয়ে যেতো।’’

কারণ বাদুড় রাতে ঘুমায় না!

‘মহানগর’ প্রথম সিজন যারা দেখেছেন তারা এরমধ্যে টের পেয়েছেন মোশাররফ করিম কেন রাতজেগে বাদুড় দিয়ে অভিনয়ের কথা বলেছেন। কারণ, সিরিজটির সিংহভাগ দৃশ্য রাতে ধারণ করা।

‘মহানগর ২’ প্রসঙ্গে এরপর সিরিয়াসলি কথা বলেন মোশাররফ করিম। বলেন, ‘‘সিরিয়াসলি বললে ‘মহানগর’ শুরু থেকে এ পর্যন্ত পুরোটাই চ্যালেঞ্জ। শুটিংয়ের আগে পরে- সব মিলিয়ে। একটা টেনশন কাজ করে।’’ 

বাদুড় আলাপে ব্যস্ত মোশাররফ করিম, ডানে আশফাক নিপুণ তবে সব টেনশন সামলে চলমান ওটিটি মাধ্যমটির প্রশংসাও করেন এই জাত অভিনেতা। বলেন, ‘এখন আমরা যারা ওটিটিতে কাজ করছি, নাটকেও করছি। দুটোর মধ্যে পার্থক্য হলো ওটিটি জায়গাটা বেশ সিরিয়াস। একটু সময় নিয়ে সিরিয়াসলি কাজটা করা যায় এখানে। একটা সময় যেটা আমরা মঞ্চে করতে পারতাম। প্রপার রিহার্সাল, যত সময়ই লাগুক। সেভাবে কাজ করা যায় এখন ওটিটিতে। যেটা নাটকে সম্ভব হয় না।’

নির্মাতা জানান, ‘মহানগর ২’-এর শুটিং শেষ। কাজটি করতে গিয়ে মোশাররফ করিম খানিক অসুস্থও হয়েছেন। তবে এখন বেশ সুস্থ অনুভব করছেন। চলছে সিরিজটির সম্পাদনার কাজ। যা দ্রুতই মুক্তি পাচ্ছে হইচই অ্যাপে। অনুষ্ঠানে আগত শিল্পী-কুশলী

/এমএম/
সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক