সাল ২০১১, গন্তব্যহীন ব্যান্ডের পথচলা শুরু হয়। ব্যান্ডটি গঠিত হয় চার জন সদস্য নিয়ে নারায়ণগঞ্জ শহর থেকে। জন্মের একযুগ (১২ বছর) পর ২৬ জানুয়ারি প্রকাশ হলো তাদের প্রথম অ্যালবাম ‘২০৭১’!
গন্তব্যহীন-এর ভোকাল, গিটার ও বাঁশি বাদক সাইমুম জানান, ‘২০৭১’ অ্যালবামের রেকর্ডিং শুরু হয় ২০১৫ সালে। গত নভেম্বরে (২০২২) মাসে শেষ হয়। তবে তারও আগে ২০১৯ সালে অ্যালবামের তিনটি গান ‘পথচলা’, ‘বৈধতার অসুখ’ ও ‘বন্দিশালা’র মিউজিক ভিডিও প্রকাশ হয়।
‘২০৭১’ অ্যালবামে মোট গানের সংখ্যা ৮টি। গানগুলো হলো ‘২০৭১’, ‘কে প্রিয়’, ‘বন্দিশালা’, ‘অর্বাচীন’, ‘নতুন গান’, ‘পরাজিত ভালোবাসা’, ‘পথচলা’ ও ‘বৈধতার অসুখ’।
ব্যান্ডের আরেক ভোকাল ও গিটারিস্ট অয়ন জানান, ‘২০৭১’ অ্যালবামের গানগুলো পাওয়া যাচ্ছে গন্তব্যহীন-এর অফিসিয়াল ইউটিউব চ্যানেল, স্পোটিফাইসহ ২৫টি প্ল্যাটফর্মে।
গন্তব্যহীন বর্তমানে ঢাকাসহ সারা দেশে বিভিন্ন কনসার্টে অংশ নিচ্ছে নিয়মিত। ব্যান্ডের বর্তমান সদস্য ৫ জন। ভোকাল, গিটার ও বাঁশি- সাইমুম, ভোকাল ও গিটার- অয়ন, ড্রামার- মেহেদী, বেজ গিটার- অমিত এবং কিবোর্ডসে হিমু।
‘২০৭১’ অ্যালবামের একটি গান:




