বনলতার খোঁজে নাটোর যাচ্ছে ‘সব্যসাচী’ টিম

বিনোদন রিপোর্ট
৩১ জানুয়ারি ২০২৩, ১৮:৪৯আপডেট : ৩১ জানুয়ারি ২০২৩, ১৯:২০

৭ নারীর গল্প নিয়ে নির্মিতব্য ‘সব্যসাচী’ সিনেমার শুটিং শুরু হচ্ছে নাটোর থেকে। তার আগে মঙ্গলবার (৩১ জানুয়ারি) সিনেমাটির ফার্স্ট লুক প্রকাশ হয়েছে।

‘সব্যসাচী’ সিনেমার কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন মনজুরুল ইসলাম মেঘ। সিনেমাটি নির্মিত হচ্ছে সাদাকালো ফর্মেটে। নির্মাণ করছেন বড়ুয়া মনোজিত ধীমন।

পরিচালকের ভাষ্য, ‘‘আমার পরিচালিত প্রথম সিনেমার শুটিং করবো জীবনানন্দ দাসের অমর সৃষ্টি ‘বনলতা সেন’-এর নাটোরে। এমন পরিকল্পনা শুরু থেকেই। এবার সেটি বাস্তবায়নের পথে। এরমধ্যে সেই প্রস্তুতি শুরু হয়েছে। আশা করছি ১৪ ফেব্রুয়ারি থেকে নাটোরে শুটিং শুরু করতে পারবো আমরা।’’

বাংলার পাশাপাশি হিন্দি ও ইংরেজি ভাষায় ডাবিং করে আন্তর্জাতিক ভাবে মুক্তি দেওয়া হবে ‘সব্যসাচী’।

রুটস্ টেলিফিল্ম-এর ব্যানারে ‘সব্যসাচী’র জন্য এরমধ্যে চুক্তিবদ্ধ হয়েছেন নায়িকা নিঝুম রুবিনা।

/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প