‘রক অন-টু’ নিয়ে উচ্ছ্বসিত!

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৬ ফেব্রুয়ারি ২০১৬, ১১:০৮আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০১৬, ১৭:৩৫

রক অন বলিউড অভিনেতা অর্জুন রামপাল ‘রক অন’ সিনেমার সিক্যুয়াল নিয়ে উচ্ছ্বসিত। ২০০৮ সালে মিউজিক্যাল ড্রামা ‘রক অন’ মুক্তি পেয়েছিল। ওই সিনেমায় অভিনয় করেছিলেন অর্জুন।
সোমবার টুইটারে এক বার্তায় ‘রক অন-টু’ নিয়ে নিজের উচ্ছ্বাসের কথা জানান অর্জুন। ছবিসহ ওই টুইটে তিনি লিখেছেন, ‘রক অন-টু’র সেটে ফিরে এলাম। আনন্দের অন্য দিকটি আজ উন্মোচিত হবে। নার্ভাস, এটা কি ঘটতে পারে! এটা কি সত্যি!’
সিক্যুয়েলে অর্জুনের সঙ্গে অভিনয় করছেন বলিউড তারকা ফারহান আখতার, শ্রদ্ধা কাপুর, প্রাচি দেসাই ও পুরব কোহলি।
সিনেমাটি পরিচালনা করছেন শুজাত সওদাগর। শিলংয়ের সুন্দর ও দর্শনীয় স্থানে সিনেমাটির শ্যুটিং চলছে।
চলতি বছরের ১১ নভেম্বর ‘রক অন-টু’ মুক্তি পাওয়ার কথা আগেই জানিয়েছেন প্রযোজক রিতেশ সিদবানি। প্রথম সিনেমাটির গান ব্যাপক হিট হয়েছিল।
সূত্র: জি-নিউজ
/এএ/এম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প