সিদ্ধার্থ-কিয়ারার বিয়ে ৬ ফেব্রুয়ারি হচ্ছে না!

বিনোদন ডেস্ক
০৫ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:৩৬আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:৩৬

গত কয়েক বছরে বলিউডের অন্যতম আলোচিত জুটি সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানি। অনস্ক্রিনে কেবল একটি ছবিতে দেখা গেছে তাদের। তবে বাস্তব জীবনে ভালোবাসায় জড়ানোর সুবাদে নিয়মিতই আছেন আলোচনার টেবিলে। বিশেষ করে তাদের বিয়ের গুঞ্জন ভেসে বেড়াচ্ছিলো অনেকদিন ধরে।

অবশেষে গুঞ্জনে ইতি টানছেন সিদ্ধার্থ ও কিয়ারা। বিয়ের মাধ্যমে শুরু করতে যাচ্ছেন নতুন জীবন। শোনা যাচ্ছিলো, ৬ ফেব্রুয়ারি তাদের বিয়ে অনুষ্ঠিত হবে। কিন্তু সর্বশেষ তথ্য অনুসারে, সোমবার (৬ ফেব্রুয়ারি) সিদ্ধার্থ-কিয়ারার বিয়ে হচ্ছে না। বরং তারা এদিন তাদের হলুদ অনুষ্ঠান হবে। আর বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে ৭ ফেব্রুয়ারি।

রাজস্থানের জয়সালমের শহরে অবস্থিত সূর্যগড় প্রাসাদে অনুষ্ঠিত হচ্ছে সিদ্ধার্থ-কিয়ারার বিয়ে। এজন্য প্রাসাদে যাবতীয় সব ব্যবস্থা করা হয়েছে। রবিবার (৫ ফেব্রুয়ারি) নাগাদ অতিথিরাও সবাই হাজির হয়ে গেছেন। এদিন রাতে মেহেদি অনুষ্ঠানের মধ্য দিয়ে তাদের বিয়ের তিন দিনব্যাপী আয়োজন শুরু হচ্ছে।

সূর্যগড় প্রাসাদ; এখানেই হবে সিদ্ধার্থ-কিয়ারার রাজকীয় বিয়ে সিদ্ধার্থ ও কিয়ারা শনিবার (৪ ফেব্রুয়ারি) মুম্বাই থেকে জয়সালমেরে উড়ে গেছেন। এরপর রবিবার ছুটে এসেছেন শহীদ কাপুর, মিরা রাজপুত, করন জোহর, আকাশ আম্বানির মতো তারকা ও প্রভাবশালী ব্যক্তিরা। তাদেরকে রাজকীয় অভ্যর্থনা জানাতে সবরকম ব্যবস্থা রাখা হয়েছে।

উল্লেখ্য, ২০২০ সালে মুক্তি পাওয়া ‘শেরশাহ’ সিনেমায় জুটি বেঁধে কাজ করেছিলেন সিদ্ধার্থ ও কিয়ারা। শোনা যায়, ওই কাজ করতে গিয়েই মনের লেনাদেনা সেরেছেন তারা। এরপর সেই সম্পর্ক গভীর হয়েছে। এখন তা পূর্ণতা পাচ্ছে বিয়ের মাধ্যমে।

সূত্র: ইন্ডিয়া টুডে

/কেআই/
সম্পর্কিত
স্ত্রী গৃহকর্মী নন, বিয়ে কোনও সেবাদানের চুক্তিও নয়: বোম্বে হাইকোর্ট
স্ত্রী গৃহকর্মী নন, বিয়ে কোনও সেবাদানের চুক্তিও নয়: বোম্বে হাইকোর্ট
ভারতে উচ্চবিত্ত বিয়ের আড়ালে নির্মম সহিংসতা, বাড়ছে উদ্বেগ
ভারতে উচ্চবিত্ত বিয়ের আড়ালে নির্মম সহিংসতা, বাড়ছে উদ্বেগ
বন্ধুর বিয়েতে দাওয়াত না দেওয়ায় মহাসড়কে বিক্ষোভ মিছিল
বন্ধুর বিয়েতে দাওয়াত না দেওয়ায় মহাসড়কে বিক্ষোভ মিছিল
কারাগারে ভুক্তভোগীকে বিয়ে করলেন মামলার আসামি
কারাগারে ভুক্তভোগীকে বিয়ে করলেন মামলার আসামি
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প