কারিনা এখনও শিশু!

বিনোদন ডেস্ক
১৬ ফেব্রুয়ারি ২০১৬, ১৬:১৭আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০১৬, ১৭:৩১

অভিনয় জগতে নিজেকে এখনও শিশু বলে মনে করেন বলিউড তারকা কারিনা কাপুর। আজকাল নিজেকে ‘পরিচালক নির্দেশিত অভিনেত্রী’ হিসেবে পরিচয় দিতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করছেন তিনি।


কারিনা


৩৫ বছর বয়সী এ তারকার পরবর্তী ছবি ‘কি অ্যান্ড কা’। ছবির নির্মাতা আর. বালকির সঙ্গে এটি প্রথম কাজ তার। আর সেকারণে উৎসাহের কমতি নেই কারিনার মাঝে। সোমবার আনুষ্ঠানিকভাবে ছবিটির ট্রেইলার প্রকাশ পায়। সে সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন কারিনা।

ছবিতে অভিনয়ের প্রস্তুতি সম্পর্কে কারিনা বলেন, ‘আমি পরিচালকের অভিনেত্রী। চমৎকার সব পরিচালকের সঙ্গে যেমন আমি ভালো কাজ করতে পারি তেমনি দুর্বল পরিচালকদের সঙ্গে আমার কাজ বাজে হয়। আমি একজন স্বতঃস্ফূর্ত মানুষ এবং আমাকে আমার পরিচালকই সে পথে নিয়ে এসেছেন। আমি এখনও একজন শিশু।’
তবে কারিনার এমন ধারণাকে সঙ্গে সঙ্গেই উড়িয়ে দেন বালকি। কারিনার কথার মাঝখান থেকে তিনি বলে ওঠেন, ‘এগুলো ভুল কথা। তিনি আসলে একজন চমৎকার অভিনেত্রী। তিনি সাধারণ প্রস্তুতি নেন না। অন্য যে কারও চেয়ে তিনি পাণ্ডুলিপি খুব ভালো বোঝেন। আমি কেবল তার কাজে সায় দিই। সকল ভালো অভিনেত্রীই মনে করেন তিনি পরিচালক নির্দেশিত।’
‌'কি অ্যান্ড কা' ছবিতে কারিনার চরিত্রের নাম কিয়া। এতে তাকে একজন উচ্চাকাঙ্ক্ষী ও ক্যারিয়ার সচেতন নারী হিসেবে দেখা যাবে। আর ছবিতে অর্জুন কাপুরের নাম কবির। তিনি ঘরজামাইয়ের চরিত্রে অভিনয় করছেন।

ছবিটির ট্রেলার:


সূত্র: আইএএনএস
/এফইউ/এম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প