তারকার জীবনসঙ্গী যখন সাধারণ কেউ

আমরা প্রথম দিন যেমন ছিলাম, এখনও তেমন আছি: নিরব

বিনোদন ডেস্ক
১৪ ফেব্রুয়ারি ২০২৩, ১৪:১৩আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৩, ১৭:১৬

ভালোবাসা কোনও নির্দিষ্ট দিনে সীমাবদ্ধ নয়, এটা ধ্রুব সত্য। কিন্তু একটা দিনে ঘটা করে ভালোবাসতে তো দোষের কিছু নেই। মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) সেই ভালোবাসার দিন; একই দিনে প্রকৃতিতে লেগেছে ফাগুনের আগুন। ফলে দিনটি বাঙালির কাছে উৎসবমুখর হয়ে উঠেছে। বিশেষ এই দিনে তারকাদের সংসার ও সম্পর্কের গল্প নিয়ে বাংলা ট্রিবিউনের বিশেষ আয়োজন- ‘তারকার জীবনসঙ্গী যখন সাধারণ কেউ’। এ আয়োজনে আমরা শুনতে চেয়েছি সেসব তারকার জীবনসঙ্গীর গল্প, যারা নিজ জগতের বাইরে গিয়ে বাসা বেঁধেছেন।

এই পর্বে রইলো চিত্রনায়ক নিরব হোসাইনের গল্প…

নিরবের স্ত্রীর নাম তাসফিয়া তাহের চৌধুরী ঋদ্ধি। একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ছেন। পাশাপাশি সামলাচ্ছেন সংসার। এক কন্যাকে নিয়ে তাদের সুখের সংসার।

নিরব জানালেন, ঋদ্ধির সঙ্গে তার পরিচয় পর্ব হয়েছিল ২০১৩ সালের দিকে। বছর খানেক প্রেমের সাগরে ভেসে ২০১৪ সালেই তারা বিয়ে করেন। সেই বিয়ে নিয়ে পারিবারিক পর্যায়ে কিছু জটিলতাও তৈরি হয়েছিল। তবে পরে তা মীমাংসা হয়ে যায়।

শোবিজ জগতের পরিসীমাহীন ব্যস্ততার মধ্যে স্বাভাবিকভাবেই সংসারে পর্যাপ্ত সময় দেওয়া হয় না নিরবের। তাই ঘর সামলানোর গুরুভার স্ত্রী ঋদ্ধির কাঁধেই। এ বিষয়ে দুজনের মধ্যকার বোঝাপড়া, মানিয়ে নেওয়া অনেক আগেই তৈরি হয়েছে বলে জানান নিরব।

তার ভাষ্য, ‘অ্যাডজাস্টমেন্ট করতে হয় না, এটা হয়ে যায়। সম্পর্কের আগে থেকেই তো আমি কাজ করি। এটা সে জানে এবং জেনেই সম্পর্কে জড়িয়েছে। আমি শুটিং করি, বিভিন্ন অনুষ্ঠানে যেতে হয়, এসব ব্যাপার সে আগে থেকেই নিজের মধ্যে অ্যাডজাস্ট করে নিয়েছে। তাই এখন আর এটা কোনও বড় ইস্যু না।’

বিয়ের সাজে নিরব ও ঋদ্ধি ভালোবাসা দিবস উপলক্ষে প্রিয়তমা স্ত্রীকে কোনও বিশেষ উপহার বা সারপ্রাইজ দেবেন কিনা, সেটা আলাপের সময় (১৩ ফেব্রুয়ারি বিকাল) অব্দি ঠিক করেননি নিরব। তবে একটি প্রত্যাশা ব্যক্ত করলেন সরল মনে। তা হলো- ‘আমরা প্রথম দিন যেমন ছিলাম, এখনও তেমন আছি। সবাই আমাদের জন্য দোয়া করুক, আমরা যেন বাকিটা জীবন এভাবেই থাকতে পারি।’

উল্লেখ্য, নিরব-ঋদ্ধির দুই কন্যার নাম সুহাইমা হোসাইন যুওয়াইনাহ ও সুওয়াইদাহ হোসাইন যুওয়াইনাহ।

/কেআই/এমওএফ/
সম্পর্কিত
বসন্ত ও ভালোবাসা দিবসের মিতালি
১৪ ফেব্রুয়ারি বসন্ত ও ভালোবাসা দিবসের মিতালি
ভ্যালেন্টাইনস ডে ঘিরে গোপন প্রেমের মেসেজ, এক রিপ্লাইতেই বিপদ!
ভ্যালেন্টাইনস ডে ঘিরে গোপন প্রেমের মেসেজ, এক রিপ্লাইতেই বিপদ!
এই আগস্টে ঘোষণা, ওই আগস্টে মুক্তি
এই আগস্টে ঘোষণা, ওই আগস্টে মুক্তি
নিরবের হাত ধরে শুরু ইভা চৌধুরীর
নিরবের হাত ধরে শুরু ইভা চৌধুরীর
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প