এই আগস্টে ঘোষণা, ওই আগস্টে মুক্তি

বিনোদন রিপোর্ট
০৭ আগস্ট ২০২৫, ১১:৫৩আপডেট : ০৭ আগস্ট ২০২৫, ১২:২৬

এই ৫ আগস্ট, গণঅভ্যুত্থান দিবসে নতুন সিনেমার ঘোষণা দিয়েছেন নায়ক নিরব। ছবিটির নাম ‘দেশ’। এটি পরিচালনা করবেন কামরুল হাসান ফুয়াদ। 

১৬ ডিসেম্বর থেকে সিনেমাটির শুটিং শুরু হবে বলে জানান নির্মাতা।

এটি পুরোপুরি পুলিশ অ্যাকশনধর্মী সিনেমা। এতে নাম ভূমিকায় দেখা যাবে নিরবকে। একজন সাহসী পুলিশ অফিসারের চরিত্রে পর্দায় উঠে আসবেন তিনি। নায়িকার বিষয়টি এখনই প্রকাশ করতে চাইছেন না সংশ্লিষ্টরা।

নির্মাতা কামরুল হাসান ফুয়াদ জানান, ‘এ সিনেমা নিয়ে কয়েক মাস হলো নিরবের সঙ্গে কথা হচ্ছে। আমরা অনেকটা এগিয়েছি। চলতি মাসেই শুটিং শুরুর কথা ছিল কিন্তু নিরবের অন্য দুই সিনেমার কারণে এখন শুটিং শুরু করতে পারলাম না। ডিসেম্বরে শুটিংয়ে যাওয়ার সকল প্রস্তুতি নিয়ে রেখেছি।’

সিনেমার গল্প প্রসঙ্গে নিরব বলেন, ‘ছবির গল্পটা যেহেতু দেশ নিয়ে, দেশের মানুষদের নিয়ে তাই ছবিটির ঘোষণা দেওয়ার জন্য গণঅভ্যুত্থান দিবস ছাড়া উপযুক্ত সময় হতেই পারে না। মুক্তিও আমরা সামনে গণঅভ্যুত্থান দিবসে দিতে চাই।’ নিরব আরও বলেন, ‘এখানে আমার চরিত্রের নামও দেশ। নিজের নাম যখন দেশ হয়, তখন ভেতরে অন্যরকম একটা অনুভূতি তৈরি হয়।’

বলা দরকার, আসছে সেপ্টেম্বরে পরীমণির সঙ্গে জুটি হয়ে নিরব শুরু করতে যাচ্ছেন ‘গোলাপ’ সিনেমার কাজ, যেটি পরিচালনা করেছেন সামছুল হুদা। এদিকে মুক্তির অপেক্ষায় রয়েছে সিনেমা ‘শিরোনাম’।

/এমএম/
সম্পর্কিত
নিরবের হাত ধরে শুরু ইভা চৌধুরীর
নিরবের হাত ধরে শুরু ইভা চৌধুরীর
ঈদের সিনেমা নিয়ে সংশয়
ঈদের সিনেমা নিয়ে সংশয়
ইব্রাহিমের সঙ্গে পরিচয় করালেন নিরব
ইব্রাহিমের সঙ্গে পরিচয় করালেন নিরব
‘গোলাপ’ নিয়ে সুবাস ছড়াবেন নিরব-পরী
‘গোলাপ’ নিয়ে সুবাস ছড়াবেন নিরব-পরী
বিনোদন বিভাগের সর্বশেষ
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
ইন্ডাস্ট্রিতে কাস্টিং কাউচের অস্তিত্ব রয়েছে: শ্রেয়া ঘোষাল
ইন্ডাস্ট্রিতে কাস্টিং কাউচের অস্তিত্ব রয়েছে: শ্রেয়া ঘোষাল
 শিল্পীদের জ্ঞান সীমিত, রাজনৈতিক প্রশ্ন করবেন না: শ্বেতা
 শিল্পীদের জ্ঞান সীমিত, রাজনৈতিক প্রশ্ন করবেন না: শ্বেতা
শুটিংয়ে ১৭ বার চড় খেয়েছিলেন আমির, কী হয়েছিল তার সঙ্গে
শুটিংয়ে ১৭ বার চড় খেয়েছিলেন আমির, কী হয়েছিল তার সঙ্গে
ঢাকার পর নিউ ইয়র্কের মঞ্চে বন্যা মির্জা
ঢাকার পর নিউ ইয়র্কের মঞ্চে বন্যা মির্জা