ইংরেজি মাধ্যমে পড়তে গিয়ে যা হলো ছোট্ট প্রীতির

বিনোদন রিপোর্ট
১৯ ফেব্রুয়ারি ২০২৩, ১২:৪১আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৩, ১৪:৪৮

মায়ের ইচ্ছা মেয়ে পড়বে ইংরেজি মাধ্যমে আর বাবার আগ্রহ বাংলা মাধ্যমে। এ নিয়ে বাবা-মায়ের নিত্যদিনের ঝগড়ায় ছোট্ট প্রীতির মনে এক ধরনের চাপ সৃষ্টি হয়।

এমনই এক বাস্তব চিত্র নিয়ে নির্মিত হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের (২১ ফেব্রুয়ারি) বিশেষ নাটক ‌‘ভুল সিদ্ধান্ত’।

হাসান রেজাউলের রচনায় বিটিভির জন্য এটি প্রযোজনা করেছেন এল রুমা আকতার। বিভিন্ন চরিত্রে এতে অভিনয় করেছেন গোলাম কিবরিয়া তানভীর, সুষমা সরকার, সাবেরী আলম, মনিরুজ্জামান মনি, শামীম শিশির, সুবাইদা, আশরাফুল আলমসহ অনেকে। 

ইংরেজি মাধ্যমে পড়তে গিয়ে যা হলো ছোট্ট প্রীতির নাটকটি প্রসঙ্গে এল রুমা আকতার বলেন, ‘আমাদের ঘরে ঘরে এমন অনেক অসহায় প্রীতিকে খুঁজে পাওয়া যাবে। যে বাচ্চারা বাবা-মায়ের ইচ্ছার মূল্য দিতে গিয়ে পড়ছে বিপাকে। এই নাটকেও দেখা যাবে অবশেষে মায়ের ইচ্ছানুযায়ী ইংরেজি মাধ্যম স্কুলে ভর্তি করানো হয় প্রীতিকে। কিন্তু  ইংরেজি ভীতির কারণে পরীক্ষায় সে খারাপ ফলাফল করে। তাই বাবা-মায়ের কাছে প্রচণ্ড বকা খেয়ে প্রীতি অজ্ঞান হয়ে পড়ে! এরপর নাটকের গল্পটি গড়াতে থাকে অন্যদিকে। আশা করছি নাটকটি দেখে আমাদের বাবা-মায়েরা নতুন করে ভাববে।’

‘ভুল সিদ্ধান্ত’ নাটকটি প্রচার হবে ২১ ফেব্রুয়ারি রাত ৯টায় বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি)।

/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প